চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ ছাড়লে সহযোগিতার ঘোষণা আইজিপির

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

‘ঘৃণিত জঙ্গিবাদ’ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে আগ্রহীদের সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) একেএম শহীদুল হক।

রোববার দুপুরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জঙ্গিদের স্বেচ্ছায় ফিরে আসার অনুরোধ জানান।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় পুলিশের এ শীর্ষ কর্মকর্তা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাকে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসারও আহবান জানান।

Banglabid

তিনি বলেন, জঙ্গিবাদ একটি ঘৃণিত কাজ। ইতিমধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের লাশ পরিবার পর্যন্ত গ্রহণ করেনি। এর চেয়ে বড় ঘৃণার কাজ আর হতে পারে না।

তিনি জঙ্গি সংশ্লিষ্টদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাসকারীদের সাথে যোগ দিয়ে এখনো পর্যন্ত কোনরূপ হত্যা ও নাশকতায় জড়িত হয়নি তারা সকলেই ফিরে আসতে পারে। আরা যারা হত্যা ও নাশকতা করার পরও নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবে। এ ক্ষেত্রে সরকার চাইলে সাধারণ ক্ষমাও করতে পারে।

সকল ধর্ম শান্তি কথা বলে উল্লেখ্য করে তিনি বলেন, সাধারণ মানুষকে হত্যা করে বেহেস্ত যাওয়ার মত কুমন্ত্রে বিশ্বাস করে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। ধর্ম মানুষ হত্যার কথা বলে না।

Reneta

গুলশানের ঘটনার পর বাংলাদেশ বিশ্বের কাছে একটি জঙ্গি রাষ্ট্র চিহ্নিত করার চেষ্টা বলে উল্লেখ্য করে তিনি বলেন, এ ঘটনায় যাদের হত্যা করা হয়েছে তারা দেশের উন্নয়নে কাজ করতে এসেছিলেন। কিন্তু ফিরলেন লাশ হয়ে। এটা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতাও।

সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ বিভিন্ন পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিগুলশানশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ ছাড়লে সহযোগিতার ঘোষণা আইজিপির

পরবর্তী

ইয়াসিরের উল্টো রেকর্ড

পরবর্তী

ইয়াসিরের উল্টো রেকর্ড

ইয়াসিরের উল্টো রেকর্ড

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT