চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় মিনিটের ঝড়ে ব্রাজিলের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নাভাস দেয়াল হয়ে দাঁড়ালেন। সেই দেয়ালে একের পর এক ধাক্কা খেল ব্রাজিলের আক্রমণ। শেষদিকে নাটকীয়ভাবে বাতিল হল নেইমারদের পেনাল্টি। সেই নাটকের শেষে নতুন নাটকের হিরো হলেন কৌতিনহো, নেইমার। অতিরিক্ত ছয় মিনিটের প্রথম মিনিটে একজন, শেষ মিনিটে গোল করলেন আরেকজন। তাতে ব্রাজিল জিতল ২-০ গোলে।

এদিন ৪-২-৩-১ ফর্মেশনে খেলা শুরু করে ব্রাজিল। কোস্টারিকা বেশি রক্ষণাত্মক কৌশল নেয়, ৫-৪-১।

রক্ষণাত্মক ফর্মেশন বেছে নিলেও প্রথমার্ধে আক্রমণে এতটুকু পিছিয়ে ছিল না কোস্টারিকা। ব্রাজিল সেই তুলনায় প্রথম ৪৫ মিনিটে নিজেদের মানের ফুটবল খেলতে পারেনি। ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করলেও গোলমুখে গোছালো আক্রমণ সেই অর্থে ছিল না।

তৃতীয় মিনিটে কৌতিনহো একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি উড়িয়ে মারেন। কোস্টারিকার রুইজ বক্সের কোনায় ভুল পাসে বল দেন তাকে। কৌতিনহো ভালো পজিশনে থেকেও বল নিয়ে ভেতরে ঢোকেননি। জায়গায় দাঁড়িয়ে শট নিয়ে বারের উপর দিয়ে মারেন।

১৩তম মিনিটে কোস্টারিকার সেলসো বর্জেস দারুণ একটি সুযোগ মিস করেন। ডান দিকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন ক্রিস্টিয়ান গামবোয়া। কাটব্যাক করে তিনি বল দেন বর্জেসকে। আগুয়ান বর্জেস সেটি জালের দিকে পুশ করতে গিয়ে বাইরে মারেন।

২৬তম মিনিটে অফসাইডের কারণে ব্রাজিলের গোল বাতিল হয়। বক্সের বাইরে থেকে উইলিয়ান বল দেন জেসাসকে। তিনি বল পায়ে নিয়েই জোরালো শটে জালে পাঠান। লাইন্সম্যান জানিয়ে দেন অফসাইড!

পরের মিনিটে নেইমার গোলরক্ষকের সামনে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতি সৃষ্টি করেও গোল পেতে ব্যর্থ হন। কোস্টারিকা গোলরক্ষক নাভাস বার ছেড়ে বেরিয়ে এসে নেইমারের পা থেকে বল সরিয়ে দেন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণে কোস্টারিকাকে কাঁপিয়ে দেয় ব্রাজিল।  বক্সের ভিড় থেকে হেড করেন জেসাস। সেটি বারে গেলে বল আবার ফিরে আসে বক্সে। এবার কৌতিনহো গোলমুখে শট নিলে গামবোয়া সেটি ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে সময় যত বাড়তে থাকে ব্রাজিলের আক্রমণের ধারও তত বাড়তে থাকে। কিন্তু কোনোভাবেই গোল নামের ‘সোনার হরিণে’র দেখা মিলছিল না।

৭৮তম মিনিটে সেই নাটকীয় মুহূর্তে। কালভোর সঙ্গে বল দখলের লড়াইয়ে কোস্টারিকার বক্সের ভেতর পড়ে যান নেইমার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও রেফারির নির্দেশে রিপ্লে দেখে রেফারি পেনাল্টি বাতিল করেন। দেখা যায়, কালভো হালকা স্পর্শ করেন নেইমারকে। তাতেই ব্রাজিলীয় তারকা মাটিতে পড়ে যান। রিপ্লে দেখে রেফারি নেইমারের ‘অভিনয়’ বুঝতে পেরে বলে দেন, এটি পেনাল্টি নয়।

ব্রাজিল প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি ভালো খেলেছে। ফল আসে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে।  বক্সের ভেতর ফিরমিনহোর পাস থেকে হেড করেন জেসাস। দূর থেকে ছুটে এসে সেই বল জালে পাঠান কৌতিনহো। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে নেইমার ঝলক।

বদলি খেলোয়াড় ডগলাস কস্তা ডানদিক থেকে নেইমারকে চোখে রেখে বক্সে বল ছাড়েন। নেইমার ভুল করেননি। ঠিক সময় বলে চলে যান। দূর থেকে ছুটে এসে টোকা দিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন।

গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২৮ জুন, সার্বিয়ার বিপক্ষে।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যালারিতে মদ্যপানে চাকরিই গেল!

পরবর্তী

আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন শনিবার

পরবর্তী

আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন শনিবার

নিয়মরক্ষার ম্যাচে খেলবেন তো সালাহ?

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT