চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোবল খেয়ে ফেরতও দিল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট করে বেশিদূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। স্বাগতিক পেসারদের তোপে অলআউট হয় ১৫৪ রানে। ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা সেন্ট জর্জেস পার্কে দ্রুত পাল্টা জবাবও দিয়েছে সফরকারীরা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে অল্পরানে আটকে দিয়ে এখন লঙ্কানদের সামনে সুযোগ স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার!

সুরাঙ্গা লাকমলের সুইং ও ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণি বলে হাবুডুবু খেয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে অলআউট হয়েছে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে পাওয়া ৬৮ রানের লিড যোগ করে শ্রীলঙ্কাকে ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে প্রোটিয়ারা।

উইকেটে যে কিছু আছে সেটা দ্বিতীয় দিনের শুরুতেই টের পেয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। কাগিসো রাবাদা ও ডুয়ানে অলিভিয়ের সুইং সইতে না পেরে ৯৪ রানের মধ্যে বাকি ৭ উইকেট হারায় সফরকারী দল। রাবাদা ৪ ও অলিভিয়ের নিয়েছেন ৩ উইকেট।

রাবাদা-অলিভিয়ের জবাব বল হাতেই দিয়েছে শ্রীলঙ্কা। একপ্রান্তে ৫০ রান নিয়ে অপরাজিত থাকা ফ্যাফ ডু প্লেসিসকে দর্শক বানিয়ে স্বাগতিক অন্য ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার করেছেন। ব্যাটিং করতে পেরেছেন কেবল এক সেশনের একটু বেশি। লাকমল পেয়েছেন ৪ উইকেট। স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার উইকেট শিকার ৩টি।

লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ৬০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। কুশল মেন্ডিস ১০ ও ফার্নান্দো ১৭ রানে শনিবারের লড়াই শুরু করবেন।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকবাজারের সেই ভবনে এখনও ২০ কোটি টাকার কেমিক্যাল

পরবর্তী

সন্তানের জন্য ওষুধ আর আইসক্রিম আনতে গিয়ে আর ফিরলেন না মা

পরবর্তী

সন্তানের জন্য ওষুধ আর আইসক্রিম আনতে গিয়ে আর ফিরলেন না মা

কোটা বহালের দাবিতে গণভবন এলাকায় সড়ক অবরোধ

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT