চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ফরম্যাটের বড় দায়িত্ব সামলাতে প্রস্তুত রুবেল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৩১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার চার উইকেট নিয়ে রানে লাগাম টেনেছিলেন রুবেল হোসেন। দলের ব্যাটিং ব্যর্থতায় সেটি অবশ্য কাজে লাগেনি। চোটের কারণে পরে টেস্ট সিরিজে ছিলেন না। বাইরে বসে দেখেছেন সতীর্থদের অসহায় আত্মসমর্পণ। চোখ এবার টি-টুয়েন্টি সিরিজে। দেশকে সাফল্য এনে দেয়ার সুযোগ। শেষটায় কিছু অর্জনের হাতছানি। রুবেলও তাকিয়ে সেদিকে। বললেন, তাকিয়ে আছি শেষটায় ভাল কিছুর জন্য।

টি-টুয়েন্টিতে নামার আগেই অবশ্য দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। স্কোয়াডে নাম থাকলেও সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব। তবে বাকি সতীর্থদের উপর আস্থাই রাখছেন টাইগার পেসার।

‘ক্রিকেটে সবাই যেটা চায় সবসময় সেটা হয় না, এটাই স্বাভাবিক। ওয়ানডে-টেস্টে সবারই লক্ষ্য ছিল জেতার। কিন্তু হয়নি। আমি খুবই আশাবাদী টি-টুয়েন্টিতে আমরা ঘুরে দাঁড়াব। ভাল একটা রেজাল্ট করতে পারব।’

ভাল রেজাল্টের জন্য রুবেলকেও ভাল করতে হবে। চোট কাটিয়ে ফিরে দলের পেস আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। মোস্তাফিজকে সঙ্গে নিয়ে আক্রমণে দিতে হবে নেতৃত্বে। সাইফউদ্দিন (৪) ও আবু হায়দারের (৫) টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা কম। আরিফুল ও রাহি তো সেখানে জাতীয় দলের ডেরায় এলেনই প্রথমবার।

রুবেলে কাঁধের তাই ছোট ফরম্যাটের বড় দায়িত্ব। রোববার জিমে লম্বা সময় দিলেন। শীতাতপ নিয়ন্ত্রিত জিমে সাইক্লিং করতে করতে ঘেমে-নেয়ে উঠলেন। ইনডোরে ব্যাটিং অনুশীলন করলেন। তখন রুবেলের সঙ্গী অলরাউন্ডার সাইফউদ্দিন। প্রিমিয়ার লিগে নিজদের ম্যাচ না থাকায় শাহাদাত, সাদমান, মানিকও ঘাম ঝরালেন একসঙ্গে।

মূর্তিকারিগর

সকাল থেকে রুবেলের পরিশ্রম দেখে জিমের সমন্বয়ক অবাকই হলেন, এতক্ষণ ধরে জিমে! জানা গেল পায়ের কাজটা বেশি করতেই লম্বা সময় কাটিয়েছেন এ পেসার। জানালেন, টানা তিনদিন জিমে অনেক বেশি পরিশ্রম করেছেন। আগে কখনও এতটা করেননি।

টি-টুয়েন্টি মিশনে নামার আগে এভাবে ঝালিয়ে নেয়ার কারণও আছে রুবেলের। অল্প ওভারের ম্যাচে বেশি প্রয়োগ-দক্ষতা লাগে বলেই বাড়তি পরিশ্রম। বাংলাদেশ দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, টি-টুয়েন্টি সিরিজে খারাপ করলে প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থেকে যাবে। রুবেল মাথায় রাখছেন সব পরিস্থিতিই। নিজেকে নিংড়ে দিতে চান সাফল্যের খোঁজে।

আগে শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। জয় দুটিতে। একটি দেশের মাটিতে অন্যটি শ্রীলঙ্কায়। মাশরাফীর ছোট ফরম্যাট থেকে অবসরের ম্যাচে।

টি-টুয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের মধ্যে রুবেল-সাইফউদ্দিন ছাড়া রোববার মিরপুরমুখী হননি কেউ। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের প্রিমিয়ার লিগের ম্যাচ থাকায় অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। সাকিব ছাড়া পুরো দল একত্রিত হবে সোমবার। ১৫ ফেব্রুয়ারি মিরপুরে ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে সবে সিরিজের ম্যাচ দুটি।

ট্যাগ: রুবেল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মিয়ানমার

পরবর্তী

খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে না: কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে না: কাদের

নারীদের নিরাপত্তা বিষয়ক অ্যালার্ট অ্যাপ বানালো ১৬ বছরের কিশোরী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT