চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে গেলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার সন্ধ্যায় অনুশীলনে চোটে পড়েছেন মাশরাফী। হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটে তার শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে ওয়ানডে অধিনায়কের।

শনিবার দুপুর ১২টা ৪৫মিনিটে তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হবে বাংলাদেশ দল। আগেরদিন সন্ধ্যায় মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফী বিন মোর্ত্তজা জানান, শারীরিক অবস্থা আপাতত ঠিকঠাক আছে। তার কিছুপরই অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় বোলিং অনুশীলনের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ড্রেসিংরুমে প্রাথমিক পরীক্ষার পর দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগের জায়গাতেই চোট পেয়েছেন মাশরাফী। এটা গ্রেড-১ ইনজুরি, তিনি একাধিক চোটে ভুগছেন।

Banglabid

মাশরাফীর ফিটনেসের বিষয়টি বিশ্বকাপের আগে থেকেই আলোচনায়। বিশ্বমঞ্চে পুরো ফিট ছিলেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ইংল্যান্ড থেকে ফিরে কয়েকদিন সময় পেয়েছেন নিজেকে ফিট করার। শুক্রবার সেটা নিয়ে নিজেই আশ্বস্ত করেছিলেন, ‘দুই দিন অনুশীলন করেছি, সমস্যা হয়নি। আশা করি সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত।’ সেই আশাটা ভেঙে গেল কয়েকঘণ্টার মঝেই।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT