চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়ানটে গান ও কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:২৩ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৭
বিনোদন
A A
গীতি নৃত্যের দৃশ্য

গীতি নৃত্যের দৃশ্য

ছায়ানট সংস্কৃতি–ভবনের সংস্কৃতিক মঞ্চে আলো জ্বলতেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। ছোট বড় মিলিয়ে প্রায় ১৮/২০ জন বিভিন্ন আসনে মঞ্চে বসে আছেন। কেউ সাধুর বেশে বসা। কেউ বসেছেন তিন তবলা সামনে নিয়ে। হারমোনিয়ামের পেছনে একজন। এস্রাজ হাতে বসে একজন। আরেকজন প্রস্তুত কি-বোর্ড হাতে। মন্দিরা হাতে টুংটাংয়ের প্রস্তুতি নিচ্ছেন আরেকজন। মাউথপিস সামনে বসেছেন কেউ কেউ। ছেলের গায়ে পাঞ্জাবি, মেয়েদের শাড়ি। লাল/নীল আলোয় পরিবেশটা নেশা ধরার মতো।

মঞ্চের সামনে উন্মুক্ত সিঁড়ির উপর পা ছড়িয়ে বসে আছেন দর্শক। দর্শকদের জিজ্ঞাসু চাহনির জবাব দিতে সমস্বরে শুরু হলো গান, ‘ভুবনজোড়া আসনখানি’।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী রবীন্দ্র মেলা। আজ ছিল মেলার প্রথম দিন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক লাইসা আক্তার লিসা বলেন, ‘ছায়ানট রবীন্দ্রনাথের প্রতি জন্মবার্ষিকীতেই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। এবার “ওগো পথেরও সাথী” নামে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের কারণ হলো রবীন্দ্রনাথই যুগে যুগে আমাদের পথের সাথী। তিনি সময় সদা চিরতরুণ রুপে আমাদের সুখে, দুঃখে, দেশপ্রেমে, আন্তরের কথা বলেছেন। তার আদর্শ দর্শন সবসময় প্রমাণ করে তিনি সবসময় আধুনিক।’

Banglabid

শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘রবীন্দ্রনাথ যখন তৎকালীন বাংলাদেশে আসতেন এই এলাকার প্রকৃতি ও মানুষের সঙ্গে একাত্ম হয়ে যেতেন। তার অন্যতম সৃষ্টিগুলো এসেছে এই এলাকা থেকে। তিনি একজন কবি, গীতিকার, উপন্যাসিক। আমার মনে হয় তারচে বড় পরিচয় রবীন্দ্রনাথ একজন বড় দার্শনিক। তার শান্তির দর্শন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি বিরাজ করবে।’

আবুল হাসনাতের রবীন্দ্রনাথের ওপর লেখা প্রবন্ধ পাঠ শেষ হতেই শুরু হয় বিশেষ গীতি-নৃত্য নকশা ‘ওগো পথের সাথী’। ছায়ানটের শিক্ষার্থী সৈকত মুখার্জী গাইলেন ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, মাকছুরা আখতার গাইলেন ‘পথ দিয়ে কে যায় গো চলে’, ‘সকাল সাঁজে ধায় যে ওরা’ গাইলেন সদীপ সরকার। ছোটদের দল গাইল আমাদের খেপিয়ে বেড়ায়। আবৃত্তি করেন শামীমা নাজনীন। বড়দের দলের সম্মেলক নৃত্য-গীত ছিল দেখার মতো।

তবলায় ছিলেন এনামুল হক ওমর ও সুবীর ঘোষ। এস্রাজে অসিত বিশ্বাস। কি-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল। প্রদীপ কুমার রায় ছিলেন মন্দিরায়।

Reneta

উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব খান আবার হাসপাতালে

পরবর্তী

সারাদেশে দু’মাসের মধ্যেই স্মার্ট কার্ড দেয়া শুরু

পরবর্তী

সারাদেশে দু’মাসের মধ্যেই স্মার্ট কার্ড দেয়া শুরু

বিয়ের আগে প্রয়োজন গুরুত্বপূর্ণ কিছু ডাক্তারি পরীক্ষা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT