চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:৩৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন সম্মেলনের তারিখের কথা জানান।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহম্মেদ অডিটরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরী বর্ধিত সভায় যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

বর্ধিত সভা শেষে জাকির হোসাইন সাংবাদিকদের জানান: সাধারণত আমাদের সম্মেলনের প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওই দিন তার উপস্থিত থাকতে পারা সাপেক্ষে এই দিন ঠিক করা হয়েছে। আমরা নেত্রীকে এই দুই দিনের কথা জানাবো। তিনি উপস্থিত থাকতে পারলে ৩১ মার্চ ও ১ এপ্রিল সম্মেলন হবে।

এর আগে ৬ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছিলেন মার্চ মাসেই অনুষ্ঠিত হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। এরপর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

সেসময় ওবায়দুল কাদের বলেছিলেন, আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। নেত্রীর ইচ্ছা আগামী স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক।

২০১৫ সালের ২৬ জুলাই সম্মেলনের মধ্যদিয়ে ছাত্রলীগের নেতৃত্বে আসেন সাইফুর রহমান সোহাগ এবং জাকির হোসাইন। ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে বেশ কয়েক মাস থেকে নতুন নেতৃত্বের দাবি জানিয়ে আসছিল ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ।

Reneta

এমনকি গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মেনে সম্মেলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তারা। পরে অবশ্য সম্মেলনের বিষয়ে হাইকমান্ডের নির্দেশনা পেয়ে পূর্বনির্ধারিত ওই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT