চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের আগাছা তুলে ফেলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:৩৭ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে জমিতে আগাছা আছে সে জমিতে ফসল হয় না। আগাছা তুলে ফেলতে হয়। আগাছা তুলে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ স্লোগানটিকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন ছাত্রলীগকে। তৎকালীন ছাত্রলীগই ‘জয় বাংলা’ কে বাংলার জয়ধ্বনি হিসেবে জনমানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলো।

Banglabid

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ত্যাগ, অবদান এবং বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনে বঙ্গমাতার সহযাত্রী হওয়ার কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ছাত্রাবস্থায় পাকিস্তান আন্দোলন থেকেই বাবা রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে পাকিস্তান জন্মের পর বাংলার প্রতি বৈষম্য দেখে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সব সময় বাবার সাথে ছিলেন। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছিলেন।

‘৫৪’ ৫৬ সালে বাবা মন্ত্রী থাকাকালে অনেকবার করাচী গেলেও মা যাননি কখনো। কারণ মা জানতেন বাবার মনের কথা। মায়ের কাছেই শিখেছি কিভাবে সংসার- সংগঠন চালাতে হয়। বঙ্গমাতা খুব সাধারণ জীবনযাপন করতেন, পরিবারের সবাইকে তা-ই শিখিয়েছেন।’

Reneta

বড় মেয়ে হিসেবে মা-বাবাকে খুব কাছ থেকে দেখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ৬ দফার সময় বাবা বন্দি হলে দেওয়া হয় আগরতলা মামলা। ওই মামলায় মাকেও জড়াতে চেয়েছিলো পাকিস্তানের গোয়েন্দারা।

দেশ ও দলের প্রতিকূলতায় বঙ্গমাতা ছিলেন সাহসী-প্রত্যয়ী। স্বামী কারাগারে থাকলেও সংগঠন সামলেছেন পরিবারের মতো করে। এমনকি মোশতাকের স্ত্রীকেও বাজারের পয়সা দিতেন তিনি। আর সেই মোশতাকই খুনিদের সাথে হাত মিলিয়ে বেঈমানী করেছিলো, সপরিবারে হত্যা করা হয়েছিলো বঙ্গবন্ধুকে। একযোগে তিনটি বাড়িতে হামলায় চালিয়ে হত্যা করা হয়েছিলো বঙ্গবন্ধু, বঙ্গমাতা, নারী, শিশুদের হত্যা করা হয়েছিলো সেদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগজাতীয় শোকদিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একে একে সচল হচ্ছে তত্ত্বাবধায়ক আমলের দুর্নীতি মামলা

পরবর্তী

বিএনপির নাশকতায় কমেছে আওয়ামী লীগের খরচ

পরবর্তী

বিএনপির নাশকতায় কমেছে আওয়ামী লীগের খরচ

খালেদা জিয়াকে ‘পলাতক’ দেখিয়ে দুই মামলায় চার্জশিট

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT