চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দের খোঁজে রিয়াল, ব্যবধান কমানোর আশায় বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচের মধ্যদিয়ে আবার ছন্দে ফিরতে চায় জিদানের দল। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর আশায় এনরিকের শিষ্যরা। বিকেল পাঁচটায় দিনের প্রথম ম্যাচে মেসি-নেইমারদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। আর রাত পৌনে দুইটায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষ খেলবে রোনালদো-বেলরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের সেই যাত্রা থেমেছিল সেভিয়ারা কাছে। লা লীগার ম্যাচে গত ১৫ জানুয়ারি রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ছেদ টেনেছিল জিনেদিন জিদানের স্বপ্নযাত্রায়।

সেই ম্যাচের পর আরও তিনটি ম্যাচ খেলেছে রোনালদো-রামোসরা। এর মধ্যে সেল্টা ভিগোর বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে হার। দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে কোপা দেল রে থেকে বিদায় ঘন্টা বাজে লস ব্লাঙ্কোসদের। মাঝে লা লীগায় মালাগার বিপক্ষে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান টিকে আছে ঠিকই, তবে মাঝের দুই সপ্তাহে জিদানের দলের মানসিক দৃঢ়তা নিম্নমুখী।

Banglabid

শুধু সাম্প্রতিক ফর্ম নয়, রিয়ালের কপালে ভাঁজ পড়ার আরেকটা কারণও আছে। পরিসংখ্যান বলছে, বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানোকে নিয়ে তৈরি ‘বিবিসি’ আক্রমণভাগ এই মৌসুমেই সবচেয়ে খারাপ সময় পার করছে। গত মৌসুমে জানুয়ারির শেষ সময় পর্যন্ত বিবিসির করা মোট গোলসংখ্যা ছিল ৬১, এ বছর জানুয়ারির শেষভাগে সেটা নেমে এসেছে ৩৮-এ।

এমনিতে মনে হতে পারে যে, গ্যারেথ বেলের লম্বা সময়ের চোটের কারণেই হয়তো গোলসংখ্যার এই অধঃপতন। কিন্তু অন্য একটি পরিসংখ্যান এই কারণকেও নির্বিষ করে দিতে যথেষ্ট। গত মৌসুমের এই সময় পর্যন্ত তিনজন মিলে মোট খেলেছিলেন ৫ হাজার ১৪১ মিনিট, এই মৌসুমে এই তিনজনের সম্মিলিত খেলা সময় ৫ হাজার ১৩৪, গত মৌসুমের চেয়ে মাত্র সাত মিনিট কম।

বেলের ফিরতে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে নিশ্চিতভাবেই। আক্রমণভাগের দায়িত্বটা তাই নিতে হবে বেনজেমা আর রোনালদোকেই, এবারে এখন পর্যন্ত যাদের দু’জনের গোলসংখ্যাই গত দু’বারের এই সময়ের গোলসংখ্যার চেয়ে কম।

Reneta

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতে হারা সোসিয়েদাদ নিশ্চিতভাবেই রিয়ালের এই আপাত খারাপ সময়ের সুযোগ নিতে চাইবে।

অন্যদিকে, বেশ লম্বা সময় খারাপ অবস্থার মধ্য দিয়ে যাওয়ার ছন্দে ফিরেছে বার্সেলোনা। কোপা ডেল রের দুই লেগে রিয়াল সোসিয়েদাদকে রীতিমতো গুড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেছে তারা। জয় পেয়েছে লা লিগায়ও। রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান দুই। যদিও একম্যাচ বেশি খেলেছ তারা। তবে আজ রিয়াল বেটিসের বিপক্ষে জিতে সেই ব্যবধানটা আরো কমানোর আশায় কাতালানরা।

দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট টেবিলের দুই নম্বর দল সেভিয়ার প্রতিপক্ষ এস্পানিওল। ১৯ ম্যাচে সেভিয়ার অর্জন ৪২ পয়েন্ট, সমানসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪১। ১৮ ম্যাচে রিয়াল পয়েন্ট ৪৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের সুশিক্ষিত করে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বৈধ

পরবর্তী

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বৈধ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT