চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন’ রাজশাহী নেমে গেল দ্বিতীয় স্তরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের শেষ রাউন্ডে রাজশাহীকে ১৫৫ রানে হারিয়ে অবনমন এড়িয়েছে রংপুর বিভাগ। ২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় একশর আগেই। হারের ফলে পয়েন্ট টেবিলের তলানীতে চলে গেছে তারা। আগামী বছর রাজশাহীকে খেলতে হবে দ্বিতীয় স্তরে।

রাজশাহীকে ৯৩ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রংপুরের পেসাররা। আলাউদ্দিন বাবু ও আরিফুল হক নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম। লেগস্পিনার তানবীর হায়দার নিয়েছেন একটি উইকেট।

স্কোর: রংপুর-২৭৪ ও ২২৮/৬ (ইনিংস ঘোষণা), রাজশাহী-২৫৪ ও ৯৩

Banglabid

প্রথম ইনিংসে ২০ রানের লিড পাওয়া রংপুর তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তানবীর হায়দার ৭২ রানে অপরাজিত থাকেন। ২ রানের জন্য ফিফটি পাননি আরিফুল হক (৪৮)।

রাজশাহীর চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ ম্যাচে নামে রংপুর। আসর শেষে তৃতীয় হওয়া রংপুরের অর্জন ২১.৪৬ পয়েন্ট। রাজশাহীর ১৮.৬৫।

প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে রাজশাহীকে তারা গুটিয়ে দেয় ২৫৪ রানে। ৪১ রানে ৬ উইকেট নেন মিডিয়াম পেসার আরিফুল। অলরাউন্ড নৈপুণ্যে হয়েছেন ম্যাচসেরা।

Reneta

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে গেছে সিলেট। গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী নেমে গেছে দ্বিতীয় স্তরে।

জাতীয় লিগ খেলে আট দল। শিরোপায় চোখ থাকে মাত্র দুটি দলের। শক্তির বিচারে খুলনা ও রাজশাহী অন্যদের তুলনায় এতটাই এগিয়ে যে শিরোপার দাবিদার তাদেরই ধরা হয়। জাতীয় লিগের রোল অব অনার দেখলেই স্পষ্ট হবে সেটি। খুলনা চ্যাম্পিয়ন হয়েছে সাতবার ও রাজশাহী ছয়বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে লবণ নিয়ে সংঘর্ষ, ভাংচুর

পরবর্তী

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও একজন নারী

পরবর্তী

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও একজন নারী

মীর নাসির ও তার ছেলের দণ্ড বহাল

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT