চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন মেয়েদের আইফোন দিল রবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১১, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য জাতীয় দলের স্পন্সর রবির পক্ষ থেকেও এসেছে পুরস্কারের ঘোষণা। চ্যাম্পিয়ন মেয়েদের আইফোন দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে হওয়া বোর্ড সভা ও ইফতার শেষে সাফল্য আনা মেয়েদের পাশে রেখে বোনাসের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে জানান, বেতন-ভাতা বাড়ানোর জন্যও কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

বোনাস ঘোষণার ক্ষণে বোর্ড সভাপতি বলেন, ‘দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘটনা মেয়েদের এশিয়া কাপ জয়।’

এশিয়া কাপ জয়ী প্রতিজন খেলোয়াড় এই বোনাস থেকে পাবেন ১০ লাখ টাকা করে। তবে সেরা পারফর্মার আর উদীয়মান তারকাদের জন্য আরও কিছু বাড়তি অঙ্ক রেখেছে বিসিবি।

বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করার জন্য বিসিবির ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজকে দায়িত্ব দিয়েছে বোর্ড। নাজমুল হাসান জানান, ‘মেয়েদের বেতন-ভাতা যৌক্তিক বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করছে ওয়ার্কিং কমিটি। দুদিনের মধ্যেই তারা বোর্ডে সুপারিশ জমা দেবেন।’

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরে লাল-সবুজের মেয়েরা। ভারত এই টুর্নামেন্টে আগের ছয় বারের টানা চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে তাদের দুবার হারানোর পাশাপাশি পাকিস্তানকেও হারিয়েছেন রুমানা-সালমারা।

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

পরবর্তী

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে নর্থ কোরিয়াকে ‘অনন্য’ নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে নর্থ কোরিয়াকে ‘অনন্য’ নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT