চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মুখোমুখি সালাহ-নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শেষ অনুশীলনে দুজনের গায়ের জার্সির রংই লাল। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষের জার্সির রংয়ে, মানে লিভারপুলের রংয়ে। পিএসজির অনুশীলনে নেইমার ও কাইলিয়ান এমবাপেকে দেখা গেছে বেশ খোশমেজাজেও।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছে বার্সেলোনাও। ঘরের মাঠে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। এছাড়া ইন্টার মিলান-টটেনহ্যাম, মোনাকো-অ্যাটলেটিকো মাদ্রিদ ও ব্রুজ-বরুসিয়া ডর্টমুন্ডেরও ম্যাচ আছে।

তবে ইউরোপ সেরার মঞ্চে নতুন মৌসুম শুরুর প্রথমদিনে সবার নজর থাকছে নেইমার ও মোহামেদ সালাহ’র হাইভোল্টেজ ম্যাচের দিকে। তারকাখচিত পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে।

ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচের সঙ্গে এবার ফিফার বর্ষসেরা তালিকায় জায়গা পেয়েছেন সালাহ। সেখানে নেইমার-এমবাপেকে বলা হচ্ছে মেসি ও রোনালদোর উত্তরসূরি। ফলে সবার নজর থাকবে তিন জনের দিকেই।

নেইমার এবং সালাহ দুজনে প্রায় সমবয়সী। সালাহ ২৬। তার চেয়ে ১৩১ দিনের বড় নেইমার। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর সালাহ এপর্যন্ত ৮ ম্যাচে গোল করেছেন ৬টি। গতবারের গোলবন্যার তুলনায় এবার একটু কম। বিপরীতে নেইমার ১৪ ম্যাচে করেছেন ১০ গোল। তার মধ্যে আবার শেষ ছয় ম্যাচেই গোল আছে ব্রাজিলিয়ান সুপারস্টারের।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে এবছরই ব্রাজিলের হয়ে খেলতে গিয়েছিলেন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে অলরেডদের মাঠে ব্রাজিল জার্সিতে গোলও করেছিলেন। লাতিন জায়ান্টরা জিতেছিল ২-০ গোলে। আবারও সেই অ্যানফিল্ডে নেমে নেইমার পাশে পাবেন দারুণ ফর্মে থাকা বিশ্বকাপজয়ী তারকা এমবাপেকে।

নেইমার-এমবাপেদের কোচ থমাস টুসেল অবশ্য বলেছেন, ‘লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট দল। তাদের কোনোভাবেই হালকা করে নেয়া যাবে না। আমাদের বুঝতে হবে, অনেককিছু বুদ্ধির বাইরে হবে। তবে একদিন বড় জয় পেলে সেটায় উদ্দীপ্ত হতে হবে। রিয়াল মাদ্রিদ কিন্তু এভাবেই উদ্দীপ্ত হয়ে পরপর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।’

পিএসজিতে যেমন নেইমার-এমবাপে-কাভানি আছেন, তেমনি লিভারপুলের ফরোয়ার্ডে থাকবেন সালাহ, ফিরমিনো এবং জাদরান শাকিরি। ফলে নেইমার-এমবাপ-সালাহ নজরে থাকলেও জমজমাট এক ম্যাচেরও মঞ্চই থাকছে সামনে।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারমোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও ছাত্র খুন

পরবর্তী

ভয় পায় বলেই কেউ আমার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেনি: এরশাদ

পরবর্তী
জাপা

ভয় পায় বলেই কেউ আমার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেনি: এরশাদ

একনেক

জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT