চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের হারিয়ে রানার্সআপ মাশরাফী-সাকিবদের রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলার পর শেষে এসে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চ্যাম্পিয়নদের হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে মাশরাফী-সাকিবদের লিজেন্ডস অব রূপগঞ্জ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগের শেষ রাউন্ডের ম্যাচটি হয়েছে একপেশে। শেখ জামালের দেয়া ১১৭ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে ২৫.১ ওভারে টপকায় রূপগঞ্জ।

রকিবুল হাসান নয়ন ৪০ ও অধিনায়ক নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। সাব্বির রহমান ৩৬ রান করে আউট হন। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে আসে ১৪ রান। দুটি উইকেটই নেন পারভেজ রসুল।

Banglabid

সকালে আল-আমিন হোসেনের পেস তোপে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় শেখ জামাল। অধিনায়ক ইমরুল কায়েস ৫০, মুশফিকুর রহিম ২৫ ও নুরুল হাসান সোহান করেন ১৫ রান। বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।

৩৪.৪ ওভারেই থেমে যায় চ্যাম্পিয়ন দলটির ইনিংস। ৮.৪ ওভারে ৩১ রানে ৬ উইকেট নেন আল-আমিন। চিরাগ জনি দুটি ও মাশরাফী বিন মোর্ত্তজা নেন একটি উইকেট। সাকিব আল হাসান ৫ ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।

১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল। ২২ পয়েন্ট নিয়ে রানার্সআপ রূপগঞ্জ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২২লিজেন্ডস অব রূপগঞ্জলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বিস্ময়কর ধারাবাহিকতায় বিজয়ের বিজয়গাথা

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় মাঠে হাসিমুখে ব্যাট হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ময়কর ধারাবাহিকতায় বিজয়ের বিজয়গাথা

চ্যানেল আই অনলাইন গেম শোতে অংশগ্রহণকারীরা হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার তাদের নিয়ে গেম শো

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT