চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই ৬ষ্ঠ ব্যান্ড ফেস্ট: দিনভর গাইবে ১৮ ব্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বিজয়ের ৪৯ বছরে দেশ মাতৃকাকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং বিজয়ের উৎসবকে আরও রঙিন, স্মরণীয় ও প্রাণবন্ত করে তুলতে গত পাঁচ বছরের মতো চ্যানেল আই এবারও ডিসেম্বরের প্রথম দিনে আয়োজন করছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’।

আর এবার দিনভর এই ফেস্ট মাতাতে আসছে দেশের নামিদামি ১৮টি ব্যান্ড দল। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা।

রবিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারের ফেস্টটি নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন।

Banglabid

কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছিলো ‘ব্যান্ড ফেস্ট’। দম্ভ নিয়ে তিনি বলেছিলেন, ‘যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই ব্যান্ড ফেস্ট থাকবে’। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাঁকে স্মরণ করে ৬ষ্ঠ বারের মতো চলছে ব্যান্ড ফেস্টের এই আয়োজন।

এবারের ফেস্টে অংশ নিচ্ছে মোট ১৮টি ব্যান্ড দল। এরমধ্যে তালিকায় আছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, ওয়ার সাইট, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলোর নাম।

অনন্য রুমা জানান, এবারের ব্যান্ড ফেস্ট নিয়ে বিস্তারিত তথ্য দিতে শনিবার (৩০ নভেম্বর) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

Reneta

এছাড়া এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থাকবেন ১৮টি ব্যান্ড দলের ভোকালিস্ট ও সদস্যরা। ব্যান্ড ফেস্টটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিওরআরবোভাইরাসআর্কআর্টসেলএলআরবিজলের গানতীরন্দাজদলছুটধ্রুবতারাপার্থিবফিডব্যাকব্ল্যাক মুনভাইকিংসমেকানিক্সমেট্রিক্যাললিড বিনোদনশিরোনামহীনসিম্পনিহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেনো এই আজব লুকে ক্যালিস

পরবর্তী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

পরবর্তী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

অজিদের 'ছাল তোলা' ব্যাটিংয়ে যন্ত্রণায় পাকিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT