চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রাঙ্গণে ‘চেতনা চত্বর’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই প্রাঙ্গণে চেতনা চত্বরের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ কম্পিউটার এসোসিয়েসনের সভাপতি মোস্তফা জব্বার।

১লা অক্টোবর, ১৯৯৯ বাংলাদেশে স্বাধীন গণমাধ্যমের ইতিহাসে অন্যতম একটা দিন, যাত্রা শুরু চ্যানেল আইয়ের। সংবাদের প্রচার তারও ২ বছর পর ২০০১ সালের ১লা অক্টোবর। হৃদয়ে বাংলাদেশের চেতনা ধারণ করে চ্যানেলটি দিনে দিনে পেরিয়ে এসেছে ১৭টি বছর। আর এই সময়ে বাংলাদেশের আপামর জনগণের জীবন-যাপনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে চ্যানেল আই। ১৮ বছরে পদার্পণের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে চ্যানেল আই প্রাঙ্গনে স্থাপিত হয়েছে চেতনা চত্বর- খাদ্য নিরাপত্তা, সমকালীন রাজনীতি, সংস্কৃতিসব কিছুকে ধারণ করেছে বিমূর্ত ঐ স্থাপনা।

Banglabid

চত্বরটির উদ্বোধন করে চ্যানেল আইয়ের উত্তরোত্তর উন্নয়ন কামনা করেন অর্থমন্ত্রী। চ্যানেল আই যেভাবে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সেভাবেই সবাইকে হৃদয়ে বাংলাদেশ ধারণ করার আহবান জানান তিনি। বলেন, আমাদের চেতনাতেও বাংলাদেশকে আরো মুক্তভাবে ধারণ করতে হবে। তাহলে কেউ দেশের উন্নয়নে আঘাত করতে পারবে না। বর্তমানে যে অবস্থায় আমারা গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি সেই দুঃসময় আর কখনো আসবে না। এই চেতনা চত্বর দেখে আমি আরো উদ্বুদ্ধ হয়েছি।

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আমাদের হৃদয়ে বাংলাদেশ আছে। আমরা চেতনাতেও বাংলাদেশকে ধারণ করবো। চেতনা চত্বর সেই কথাটাই প্রতিফলিত করে।

Reneta

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর মাত্র কিছুদিন আগেই আমরা এই চেতনা চত্বরের উদ্বোধন করছি। শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিলো, চ্যানেল আই তার পর্দায় বাংলাদেশ গৌরবান্বিত করে এমন সব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে। সেটাই আমরা করেছি গত ১৭ বছর। আমরা গণতান্ত্রিক দেশ গড়ে তোলার যতটা করা সম্ভব সেসব তুলে ধরেছি আমাদের পর্দায়। এই চেতনা চত্বরের মধ্যেও আমাদের দেশ ও সংস্কৃতি আছে।

মোস্তফা জব্বার বলেন, চ্যানেল আই দেশের ভাষা ও সংস্কৃতিকে উন্নত করেছে। বাংলা ভাষা অনেক সমৃদ্ধ ভাষা। বাংলাভাষাই এই দেশের ভিত্তি, এই চ্যানেলটিরও ভিত্তি। চেতনা চত্বর খুবই অসাধারণ। এর আগে এমন জিনিস দেশের কোথাও দেখিনি।

আয়োজনে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম বলেন, চ্যানেল আই মুক্তিযুদ্ধের চেতনা, দেশকে ধারণ করার সুযোগ করে দিয়েছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় এই চত্বরের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নাচ ও গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও চ্যানেল আই সেরা নাচিয়ের বন্ধুরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদুর রেজা সাগরমোস্তফা জব্বারশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি

পরবর্তী

‘বুক থেকে পাথর নেমে গেল’

পরবর্তী

‘বুক থেকে পাথর নেমে গেল’

যেভাবে বৈধ হলো তাসকিন-সানির বোলিং অ্যাকশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT