চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনে বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস ‘বাবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

তখন ভোর। মন তেমন একটা ভালো নেই। ছুটেছে হাসুর মন পবনের নাও। এক্ষুণি ইচ্ছে টুঙ্গীপাড়ায় ছুটে যায়। এক্ষুণি ইচ্ছে ৩২ নম্বরের শিউলি বকুল তলায় পৌঁছে নিঃশ্বাস নেয় প্রাণভরে। কী হয়েছে ঢাকায়!

তারপর শুরু এ মহাকাব্যিক উপাখ্যানের।

বঙ্গবন্ধুকে কেন্দ্রীয় চরিত্র করে মুক্তিযুদ্ধ পূর্ব এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে নিয়ে মহাকাব্যিক এক উপন্যাস ‘বাবা’। লেখক মিলন ফারাবী। সাংবাদিকতা ছেড়ে লেখালেখির পাশাপাশি ভ্রমণ এবং মানুষের শিকড় অনুসন্ধানকেই এখন জীবনের লক্ষ্য করেছেন তিনি।

Banglabid

শিকড়ের সেই অনুসন্ধানেই গত তিন বছর ধরে তিনি লিখেছেন ‘বাবা’। উপন্যাসটি শিগগিরই ‘প্রতিদিনের ধারাবাহিক’ হিসেবে প্রকাশ করবে চ্যানেল আই অনলাইন।

লেখক মিলন ফারাবীর জন্ম ১৯৬৬ সালে বরিশাল জেলার সাবেক পিরোজপুর মহকুমার স্বরূপকাঠিতে। লেখালেখি ও ভ্রমণই এখন তার নেশা এবং পেশা।

চ্যানেল আই অনলাইনকে মিলন ফারাবী বলেন, প্রায় তিন বছর ধরে এই ইতিহাসনির্ভর উপন্যাসটি লেখা। তথ্যের ব্যাপারে বঙ্গবন্ধু হত্যা মামলার নথি অনুসরণ করা হয়েছে। সুতরাং এই জায়গায়টায় বিতর্কের কোনো অবকাশ নেই।

Reneta

উপন্যাসটি প্রকাশ শুরুর আগে চ্যানেল আই অনলাইনের এডিটর জাহিদ নেওয়াজ খান বলেন, মিলন ফারাবী একইসঙ্গে সৃষ্টিশীল এবং পরিশ্রমী লেখক। তার আগের উপন্যাসগুলোতেও আমরা তার প্রকাশ দেখেছি।

‘ধারাবাহিক হিসেবে তার “বাবা” উপন্যাসটি প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে এ উপন্যাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,’ বলে আশা প্রকাশ করেন তিনি।

চ্যানেল আই অনলাইনের এডিটর বলেন, এ দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু এমন একটি নাম যাকে প্রতিদিন নতুন করে, আরো গভীরভাবে উপলব্ধি করা যায়। ‘সেই অসাধারণ মানুষটিকে নিয়ে মিলন ফারাবীর উপন্যাস “বাবা” আমাদের পাঠকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ধন্য মনে করছি।’

পাঠকদের আগামী কয়েক মাস ধরে উপন্যাসটি পড়ার আমন্ত্রণও জানান জাহিদ নেওয়াজ খান।

(স্কেচ কৃতজ্ঞতা: শিল্পী শাহাবুদ্দিন আহমেদ)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুমিলন ফারাবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT