চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে চাঁদ রাতের আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদুল ফিতর আসলেই রেডিও-টিভিতে বেজে ওঠে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। এই গানটি নিয়ে এক দশক ধরে চ্যানেল আই রাখছে বিশেষ আয়োজন। এবারও হচ্ছে না তার ব্যতীক্রম।

রমজানের ঈদ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চ্যানেল আইতে নতুন সংগীতায়োজনে এই গানটি পরিবেশিত হয়ে আসছে প্রতিবার। এবার কণ্ঠ দিয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম ও ফাহিম হোসেন চৌধুরী। আর সংগীতায়োজন করেছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। বিশেষ এই আয়োজনটি বরাবরের মতো প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

নতুন সংগীতায়োজনে ঈদকে স্বাগতম জানানোর পাশাপাশি ঈদের আগের রাত থেকেই চ্যানেল আইয়ের পর্দায় শুরু হয় বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ের পর্দায় কী থাকছে চাঁদ রাতের আয়োজনে?

Banglabid

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের এবারের নির্মিত ধারাবাহিক নাটক ‘না জেনে নারায়নগঞ্জ’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারো ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। এই সিরিজটি দিয়েই চ্যানেল আইয়ে শুরু হবে এবারের চাঁদ রাতের ঈদ আয়োজন। নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

এছাড়াও চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবারের ঈদে এ নির্মাতা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’। এবারো দেশের চলমান সংকট নাটকের প্রধান উপজীব্য হয়ে উঠেছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও লাক্স সুন্দরী সামিয়া অথৈ। তাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, হাফিজুর রহমান সুরুয, শিল্পী সরকার অপু, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কাঞ্চনসহ একঝাঁক থিয়েটার কর্মী। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনচ্যানেল আইছোটকাকুনজরুলফরিদুর রেজা সাগররেজানুর রহমানলিড বিনোদনসজলসামিয়া অথৈ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গে সালমানের মুখোমুখি শাকিব-জিৎ

পরবর্তী

‘আপনাকে আজ বিলিয়ে দে’

পরবর্তী

‘আপনাকে আজ বিলিয়ে দে’

হেয়ার কাট ও হেয়ার কালারে বিশেষ নজর বিউটিশিয়ানদের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT