চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘রীনা ব্রাউন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে বরুণ চন্দ ও প্রমা পার্বণী

‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে বরুণ চন্দ ও প্রমা পার্বণী

মুক্তিযুদ্ধ, প্রেম আর বিচ্ছেদের ছবি ‘রীনা ব্রাউন’ এবার চ্যানেল আইয়ে দর্শকেরা দেখতে পাবেন স্বাধীনতা দিবসে দুপুর ২টার খবরের পর। ছবিটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘সপ্তপদী’র মূল চরিত্র রীনা ব্রাউনের নামে হলেও পরিচালক শামীম আখতার জানিয়েছেন, উপন্যাসের সঙ্গে তার এই ছবির কোনো মিল নেই। এটি অন্য এক রীনা ব্রাউনের গল্প।

সরকারি অনুদানে নির্মিত ‘রীনা ব্রাউন’ ছবির সহ–প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ‘রীনা ব্রাউন’ চরিত্রে অভিনয় করেছেন প্রমা পাবনী। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বরুণ চন্দ, সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল, মাহফুজ রিজভী প্রমুখ।

‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে মাহফুজ রিজভী ও প্রমা

সত্যজিৎ​ রায়ের ছবিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা বরুণ চন্দ। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ওই সময় সংবাদ মাধ্যমের কাছে প্রমা বলেন, ‘এটা আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। তিনি এত বড় মাপের অভিনেতা, কিন্তু সেই অহংকার তার মধ্যে নেই। তিনি অনেক সাবলীল অভিনেতা। সেরাটা না হওয়া পর্যন্ত কোনো ছাড় দিতেন না। আমি যেহেতু বয়সী একটি চরিত্রে অভিনয় করেছি, সেহেতু শুরুতে একটু আড়ষ্ট লাগছিল। পরে তিনিই পরামর্শ দিয়েছেন। বলেছেন, “তুমি অ্যাক্টিং করো না। স্বাভাবিকভাবে চরিত্রে ঢুকে যাও।” তার সহযোগিতা নিয়েই কাজটি করেছি।’

ছবিটি প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পা​য় ১৩ জানুয়ারি। পরিচালক জানালেন, ১৪ মার্চ সন্ধ্যা ৬টায় ‘রীনা ব্রাউন’ ছবির বিশেষ প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। বাংলাদেশ চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথভাবে এই প্রদর্শনী আর সংবর্ধনার আয়োজন করেছে।

শামীম আখতার এর আগে তৈরি করেছেন দুটি চলচ্চিত্র ‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রীনা ব্রাউনশামীম আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT