চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটারদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস পরাজয়ের শঙ্কার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম দুই সেশনেই অর্ধেক টাইগার ব্যাটার ফিরে গেছেন সাজঘরে।

হ্যাগলি ওভালে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৫২ রান। ইনিংস পরাজয় এড়াতেই এখনও করতে হবে আরও ২৪৩ রান।

লিটন দাস ২৩ ও নুরুল হাসান সোহান ৬ রানে অপরাজিত।

Banglabid

প্রথম ইনিংসে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলা ইয়াসির আলী রাব্বি এবার বাউন্সের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না। দুবার জীবন পেয়েও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

শূন্য রানে থাকার সময় ওয়াগনারের বাউন্সারে হন পরাস্ত। ব্যাটের উপরের কানায় বল লেগে উঠে যায় গালিতে। ক্যাচ নিতে পারেননি নিকোলস। বল তুলে স্টাম্পে লাগানোর চেষ্টা করেন টেলর। রানআউট থেকেও রাব্বি বাঁচেন। শেষ পর্যন্ত ওয়াগনারের বাউন্সারেই পড়েন কাটা, দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন ল্যাথাম।

রান তোলার চেয়ে মাটি কামড়ে পড়ে থাকাতেই মনযোগী ছিলেন অভিষিক্ত নাঈম শেখ। উইকেটে থিতু হয়ে বড় ইনিংস খেলার আশাও দেখান। লাঞ্চের পর প্রচেষ্টার সলীল সমাধি ঘটিয়েছেন নিজ হাতেই। সাবলীল ব্যাটিং করতে থাকা অধিনায়ক মুমিনুল হকও ফিরে যান সম্ভাবনা জাগিয়ে।

Reneta

নাঈম শেখ ৯৮ বলে এক চারে করে যান ২৪ রান। সাউদির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বসেন। দ্বিতীয় স্লিপে ল্যাথাম বাঁ-হাতে উড়ন্ত ক্যাচ নেন।

আর ৬৩ বলে ৪ চারে ৩৭ রানের ইনিংস খেলা মুমিনুল পেসার ওয়াগনারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়েছিলেন। বাজে শট খেলার মাশুল দিয়ে প্রথম স্লিপে টেলরের হাতে বল তুলে দেন।

বোল্টের বলে লিটনকে আউট দিয়ে বসেছিলেন আম্পায়ার। রিভিউ নেয়ার পর দেখা যায় ব্যাটে নয়, লিটনের কাঁধে লেগে বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়েছিল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আসে বদল।

প্রথম সেশনে পানি পান বিরতির আগেই সাদমান ভুল করে বসেন। জেমিসনের করা লেগ স্টাম্পের অনেক বাইরের বল অকারণে তাড়া করে বসেন। ব্যাটে লাগা বল বিপরীত দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতের ক্যাচে গ্লাভসে নেন উইকেটরক্ষক ব্লান্ডেল। থেমে যায় ৪৮ বলে ৩ চারে ২১ রানের প্রচেষ্টা।

আউট থেকে বেঁচেছিলেন শান্ত। অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন জেমিসন, মেরে বসেন খোঁচা। তৃতীয় স্লিপে থাকা ড্যারিল মিচেল দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডারের সামনে ঝাঁপিয়ে ক্যাচ নিতে গেলে সফল হননি।

আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা শান্ত লাঞ্চ বিরতির সাত মিনিট আগে ধৈর্য হারিয়ে বসেন। ওয়াগনারের লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল খেলতে যেয়ে খেসারত দেন। ফাইন লেগে বোল্ট দর্শনীয় ক্যাচে সফল হন। শান্ত ৩৬ বলে ৫ চার ও এক ছক্কায় ২৯ রানে সাজঘরে ফিরতে বাধ্য হন।

কিউইদের ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়ে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুলমুমিনুললিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT