চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেপ্টি বেটি যা পারে, আমরা তা পারিনা কেন?

শাহানা হুদা শাহানা হুদা
৪:৩৯ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
মতামত
A A

হ্যাদলা আর গ্যাদলা দুই ভাই । অভিনব নাম হলেও এরা কিন্ত গল্পের কোন চরিত্র নয়, বাস্তবেই আছে । দেশের বাড়ি নীলফামারি জেলার খাটুরিয়ায় গিয়ে দেখা হল হ্যাদলাদার সাথে । ওর প্রকৃত নাম যে কী আমরা তা জানিনা । বাপ চাচারা ডাকতো হ্যাদলা ব্যাটা বলে, আর আমরা ডাকি হ্যাদলাদা । ওর ভাই গ্যাদলা, আমরা ডাকতাম গ্যাদলা দা ।

হ্যাদলা দা এসে মাথায় হাত দিয়ে মাটিতে বসলো । চেহারাতে বেশ দু:খ দু:খ ভাব। জিজ্ঞাসা করলাম কী বাহে তোর মনটা খারাপ ক্যানে ? বলল, “ আর কইন্যা, মোর পরিবার চেপটি মোক আর মাইনবার চাছেনা।”

আমি জানতে চাইলাম চেপটি কী ? বলল, “মোর পরিবার । মোর বউয়ের নাম চেপটি।” কারো নাম যে চেপটি হতে পারে, ভাবাই যায়না !!

Banglabid

হ্যাদলাদা চেপটি সম্পর্কে তার অভিযোগ বলেই চলল, “ওমরালা মোক আর সোয়ামি হিসাবে গ্রাহ্যি কারে না, মান্যি গন্যিও কারেনা। সারাক্ষণ বিড়ি ফুকেছে। নামাজ, ওজা নাই। মায়াছইল বেটাছইল মাইনসির নাকান কাম কাইজ করে। বেটা ছেলের নাকান চলাফিরাও করে।” জানতে চাইলাম ও ব্যাটাছেলের মতো কী কাজ করে? বলল, “ এনজিও কারে। ঐ এনজিও’র হয়া আস্তাত গাছ লাগায়, ক্ষেতের কাজ কারে। ট্যাকা কামাই কারে বলে ওমরালার কাছোত বড় ছোট কোন দিগজ্ঞান নাই। মাইয়া ছাওয়াল হইছে কিন্তুক কোন পর্দা পুসিদা নাই।”

অনেকক্ষণ কথা বলে বুঝলাম স্ত্রীর এই বাইরে কাজ করাটা এবং আয় করে নিজের পায়ে দাড়াঁনোটা হ্যাদলাদার পছন্দ হয়নি । স্বামীর কথা অনুযাযী ধর্ম কর্ম না করা এবং হ্যাদলাদাকে গুরুত্ব না দেয়াই চেপ্টি বেটির অপরাধ । অবশ্য হ্যাদলাদাকেইবা দায়ী করি কিভাবে ? বহু শিক্ষিত, প্রতিষ্ঠিত তথাকথিত প্রগতিশীল পুরুষও হ্যাদলাদার মত এমনটাই ভাবে ।

চেপ্টির কাছে যখন জানতে চাইলাম সে কেন হ্যাদলাদার কথা শোনেনা ? চেপ্টি পরিস্কার জানিয়ে দিল, “মোর কাছোত কাম আগত । খায়া দায়া, ছেলে ছোট নিয়া নিজে বাচিঁম, নাকি ওমারলার কথা শুনি ঘরত সেন্দে থাকিম? মুই একটা মাইনসি, মুই ক্যানে কাম কারিমনা ? কাম কাইজ করি মুই সংসার চালাই, ছাওয়া পাওয়াক পড়ােশুনা করাই ।”

Reneta

অথচ অনেক বছর আগে আমি দেখেছি আমার ডাক্তার বোন কীভাবে ডাক্তারি বিদ্যা ভুলে পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল হয়ে গেল ? দেখেছি আজ থেকে ২৫ বছর আগে বেক্সিমকো গ্রুপের একটি উচুঁ পদে চাকরিরত আমার আরেক বোনকে ‘স্বামী চায়না’ বলে চাকরি ছেড়ে দিয়ে গৃহবন্দী হতে এবং পরে স্বামীর হাতেই দিনের পর দিন নিপীড়িত হতে । চলমান ব্যবসা বন্ধ করে দিল আমার ভাবী। কারণটা সেই একই, আমার ভাই চায়না যে ভাবী কাজ করুক । অফিস থেকে ঢাকার বাইরে মাঝেমাঝে যেতে হয় বলে আমার বন্ধুকে এনজিও’র ভাল চাকরি ছেড়ে দিতে হয়েছে । বিদেশে পড়াশোনার সুযোগ পেয়েও হাতছাড়া করতে হল আমার এক ভাগ্নীকে, কারণ শ্বশুরবাড়ি রাজী নয়।

এরকম বহু বহু উদাহরণ আছে আমাদের সামনে। শহরের শিক্ষিত নারীকেই যদি এই বাধার মুখে পড়তে হয়, তাহলে গ্রামের পড়াশোনা না জানা, হতদরিদ্র চেপ্টি বেটির অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়।

কিন্ত সবচেয়ে সুখের কথা হল, চেপ্টি বেটি পরাজিত হয়নি। স্বামীর অযাচিত মাতবরি সে মেনে নেয়নি। মাথা নত করে নিজের পায়ে নিজে কুড়াল মারেনি। বরং শেষপর্যন্ত আমাদের হ্যাদলা দাকে বোঝাতে পেরেছিল নারীকে স্বাধীনভাবে কাজ করতে দিলে আখেরে লাভ বই ক্ষতি হয়না।

আজ আমরা অনেকে শিক্ষিত হয়েও যা করতে পারছিনা, পরাজয় মেনে নিচ্ছি। চেপ্টি বেটি তা করতে পেরেছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেপ্টি বেটি যা পারে, আমরা তা পারিনা কেন?

পরবর্তী

‘টেক ইট ইজি ম্যান’

পরবর্তী

'টেক ইট ইজি ম্যান'

'টেক ইট ইজি ম্যান'

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT