চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ে নৃত্য উৎসবে প্রশংসিত বাংলাদেশের মৌলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘অ্যাসোসিয়েশন অব ভরতনাট্যম আর্টিস্ট অব ইন্ডিয়া’-এর আয়োজনে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হল ‘আভায় প্রবাসী উৎসব’। এ নৃত্য উৎসবে অংশ নেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালী ও মালয়েশিয়ার নৃত্যশিল্পীরা। যেখানে একমাত্র নৃত্যশিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জুয়েইরিয়াহ মৌলি। এ উৎসবে তিনি একক ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন।

নৃত্যগুরু কীর্তি রাম গোপালের পরিচালনায় মৌলি পরিবেশন করেছেন ভরতনাট্যম-এর পুষ্পাঞ্জলি, ভার্ণাম এবং পাদম। চেন্নাই-এর ভরতনাট্যম উৎসবে এই প্রথম বাংলাদেশের একজন নৃত্যশিল্পী ৫০ মিনিটের একটি একক পরিবেশনা উপস্থাপন করলেন। যা এর আগে শোনা যায়নি।

‘আভায় প্রবাসী উৎসব’-এ উপস্থিত দর্শক এবং নৃত্য অনুরাগী মানুষের মন জয় করে নেন মৌলি। তার প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি নৃত্যগুরু পদ্মভূষণ ভি পি ধনঞ্জয় বলেন, মৌলির নৃত্য নিজস্ব এক প্রাণ নিয়ে উপস্থিত হয়ে উঠে মঞ্চে।

Banglabid

এ উৎসবে যুক্তরাজ্য থেকে এসেছিলেন উমা ভাঙ্কাট্রামান, যুক্তরাষ্ট্র থেকে সুথিকসানা ভীরাভালি এবং ইতালি থেকে লুক্রেজিয়া মানিস্কট্টি । এছাড়াও মালয়েশিয়ার দু’টি নৃত্য দল অংশগ্রহণ করে।

প্রসঙ্গত জুয়েইরিয়াহ মৌলি বর্তমানে আইসিসিআর স্কলারশীপ নিয়ে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে ভরত নাট্যমের উপর মাস্টার্সে অধ্যয়নরত। তার নৃত্যশিক্ষা শুরু হয় ছায়ানটে বেলায়েত হোসেন খান-এর হাতে। পরে তিনি অমিত চৌধুরীর কাছে নৃত্য প্রশিক্ষণ নেন কল্পতরুতে।

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মৌলি ভারতের বেশ কিছু নৃত্য উৎসবে এবং অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কেরালাতে প্রাকিরথাম উৎসবে, ব্যাঙ্গালুরের পারাভাঞ্জালি এবং উদয়রাগা উৎসবে এবং তামিলনাড়ুর নাট্যাঞ্জালি উৎসবে তিনি নৃত্য পরিবেশন করেন। এর মধ্যে হসুরের নাট্যাঞ্জালি উৎসবে তিনি সম্মানজনক নাট্যাকালামনী এওয়ার্ড পেয়েছেন। গত বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত শাস্ত্রীয় সংগীত উৎসবে একক ভরননাট্যম নৃত্য পরিবেশন করেছিলেন মৌলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটজুয়েইরিযাহ মৌলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT