চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরি হওয়া নবজাতক উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:১৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

হাসপাতাল থেকে চুরির প্রায় ২৪ ঘণ্টা পর হারানো নবজাতককে অবশেষে উদ্ধার করা হয়েছে। দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ।

হাসপাতাল থেকে নবজাতক চুরি’র ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকেও পুলিশ আটক করেছে।

পুলিশ জানিয়েছে, দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম রোববার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। পরেরদিন সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান।

Banglabid

সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে উধাও হয়ে যান অপরিচিত ওই নারী।

পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় কোতয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি। সেই সাথে আটক করা হয় শিউলী বেগম (২২) নামে এক নারীকে। শিউলী ওই এলাকার মো. মোস্তাফিজুর রহমান। মোন্তাফিজুর তার দ্বিতীয় স্বামী। শিউলী’র প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনও সন্তান হয়নি।

Reneta

লালন-পালনের উদেশ্যেই নবজাতকটিকে কৌশলে হাসপাতাল থেকে শিউলী চুরি করেছিলো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানিয়েছে।

হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলেও হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, অভিভাবকের অসচেতনার কারণে নবজাতকটি চুরি হয়।

তবে স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের।

হাসপাতালে কর্র্তব্যরত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান,শিশুটি সুস্থ্য ও ভালো আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অরুন্ধতিকে উৎসর্গ করে ‘ইংক’ এর সাহিত্য ও সংগীত আড্ডা

পরবর্তী

কুয়ালালামপুরে মেয়েদের ৭ দিনের কোয়ারেন্টাইন

পরবর্তী

কুয়ালালামপুরে মেয়েদের ৭ দিনের কোয়ারেন্টাইন

তিনজন মানুষ একটি প্রাকৃতিক পরিবেশে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজীব মণি দাসের রচনায় ‘আমি কিন্তু শিল্পী’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT