চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য আলোচনায় মতৈক্যে আসতে পারেনি যুক্তরাষ্ট্র ও চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
অর্থনীতি, আন্তর্জাতিক
A A
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা

কোন ধরণের মতৈক্য বা সিদ্ধান্ত ছাড়াই ওয়াশিংটনে অনুষ্ঠিত বাদানুবাদপূর্ণ বাণিজ্য আলোচনার ইতি টানল চীন ও যুক্তরাষ্ট্র। এই আলোচনায় তাদের এতটাই মতবিরোধ হয়েছে যে, বৈঠক শেষে দু’পক্ষ কোন যৌথ বিবৃতি দেয়নি। এমনকি এ বিষয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনগুলোও বাতিল করে দেয়া হয়েছে।

চীনের বাণিজ্য উদ্বৃত্তের বিষয়ে সমালোচনা করে ‘আরও ন্যায্য’ বাণিজ্যিক ব্যবস্থার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশ্বের মোট ইস্পাত চাহিদা পূরণে চীনের অতিরিক্ত সরবরাহ মার্কিন উৎপাদনকারীদের ব্যবসায়িক দিক থেকে ব্যাপক ক্ষতি করছে। তাই এর ওপর ট্যারিফ চাপানোর হুমকিও দেয় যুক্তরাষ্ট্র।

তবে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন যৌথ বিবৃতি দেয়া হয়নি। এমনকি আলাদা বিবৃতিতেও এসব বিষয়ে কিছু বলা হয়নি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে জানিয়েছেন, এই খাত থেকে এখনও তার দেশের শুল্ক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

বুধবারের ‘ইউএস-চায়না কম্প্রিহেনসিভ ইকোনমিক ডায়ালগ’-এর স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস তার দেশের সঙ্গে চীনের ৩৪৭ বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য উদ্বৃত্ত থাকার সমালোচনা করে বলেন, এটা সাধারণ উপায়ে বাজার ব্যবস্থা থেকে পাওয়া নয়।

আলোচনার পর রস এবং আরেক মার্কিন মন্ত্রী স্টিভেন নুচিন ছোট একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিবাদপূর্ণ ইস্যুগুলো নিয়ে বৈঠকে হওয়া আলোচনা এবং অগ্রগতির খুব সামান্য তথ্য তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ব্যাপারে চীন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছে। দু’দেশ মিলে এ লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করবে।

ট্যাগ: চীন-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ সফর না হলে ভারতেও যাবে না অস্ট্রেলিয়া দল

পরবর্তী

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছেন কামার আহমাদ সাইমন

পরবর্তী
কামার আহমাদ সাইমন

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছেন কামার আহমাদ সাইমন

বন্যা সিরাজগঞ্জ

বন্যার কারণে সিরাজগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT