চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপিন্সে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ফিলিপিন্সে মৃত্যুবরণ করা ওই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের উহানেরই নাগরিক।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, ফিলিপিন্সে যাওয়ার আগেই ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি আক্রান্ত ছিলো।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে আর বিশ্বব্যাপি অন্তত ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই চীনের হুবেই প্রদেশের।

ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, ওই ব্যক্তি ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ম্যানিলার হাসপাতালে ভর্তি হয়েছিলো। তিনি একজন চীনা নারীর সঙ্গে ফিলিপিন্সে এসেছিলেন। তার শরীরেও এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

ফিলিপিন্সে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রবীন্দ্র আবেয়াসিঙ্গে বলেন, চীনের বাইরে এই প্রথম করোনায় কোনো মৃত্যুর খবর পাওযা গেলো। তবে সেটা স্থানীয়ভাবে পাওয়া ভাইরাস নই। ওই ব্যক্তি আক্রান্তদের মূলকেন্দ্র থেকেই এসেছিলো।

চীন থেকে বিদেশি নাগরিকদের ফিলিপিন্স সফরে নিষেধাজ্ঞা জারির পরপরই এই মৃত্যুর সংবাদ এলো। বিশ্বের অনেক দেশই চীন থেকে আসা মানুষদের জন্য তাদের বর্ডার বন্ধ করছে। আর সংশ্লিষ্টরা এর ব্যাপ্তি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়া বলেছে, যারা সম্প্রতি চীনে গেছে সেই সব বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করবে তারা। নিউজিল্যান্ড, জাপান, রাশিয়া, পাকিস্তান ও ইটালি একই ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০৪ জন

পরবর্তী

কী থাকছে অস্কার গিফট ব্যাগে?

পরবর্তী

কী থাকছে অস্কার গিফট ব্যাগে?

প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT