চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা নববর্ষ উদযাপন করলো ঢাকার দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চীনাদের জন্য চীনা নববর্ষ গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। চার হাজার বছরের প্রাচীন উৎসবটি বসন্ত উৎসব নামেও পরিচিত। বৃহস্পতিবার ছিল চীনা নববর্ষ। চীনা সংস্কৃতির প্রকাশ হিসেবে চীনা নববর্ষ বিশ্বব্যাপী একটি আলাদা মঞ্চে পরিণত হয়েছে। প্রতিবছর বিশ্বের ১৩০টি দেশের ৪০০ শহরে এই উৎসব পালিত হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘চীনা নববর্ষ ২০১৯’- এর উদ্বোধন করা হয়।

এ আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসসহ চীনের ইউনান প্রদেশের সংস্কৃতি এবং পর্যটন বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্র। এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ঝ্যাং ঝু, বাংলাদেশ সরকারের সংস্কৃতি সচিব রোকসানা মালেক।

এ সময় চীনা রাষ্ট্রদূত মিস্টার ঝ্যাং ঝু বলেন, ‘চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে থাকা চীনের নাগরিক আর বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি ইউনান শিল্প দলকে স্বাগত জানাই, যারা বহুদূর ভ্রমণ করে এদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্য যেসকল বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন এবং ইউনান শিল্প দলকে আতিথেয়তা প্রদান করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Banglabid

তিনি আরো বলেন, চীনা লোকজ সংস্কৃতির সঙ্গে এর দৃঢ় আবেগী বন্ধন রয়েছে। চীনা চিরায়ত সংস্কৃতিরও এটি উজ্জলতম উদাহরণ। চীনা একটি প্রবাদে বলা হয়েছে, ‘একটি ভালো বছর একটি ভালো বসন্তের শুরুর উপর নির্ভরশীল।’ নতুন বছর মানে নতুন শুরু। নতুন বছর মানে নতুর আশার সঞ্চার হওয়া। ভালো বসন্ত এবং ভালো জীবনের জন্য মানুষের আকাঙ্ক্ষা দেশ, জাতি এবং জাতীয়তায় সীমাবদ্ধ থাকে না। চীনা সংস্কৃতির প্রকাশ হিসেবে চীনা নববর্ষ সারা বিশ্বব্যাপী একটি আলাদা মঞ্চে পরিণত হয়েছে।

সংস্কৃতি সচিব রোকসানা মালেক বলেন, বাংলাদেশ চীন মৈত্রীর বন্ধন আরো শক্তিশালী হলো। জনগণের বন্ধুত্বই রাষ্ট্রীয় মিত্রতার মূল চাবিকাঠি। সাংস্কৃতিক সম্পর্কের মাধ্যমেই চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী ও কূটনৈতিক কর্মকর্তারা। এ সময় তারা ইউনান এথনিক ভিলেজ পালাটিউ আর্ট ট্রুপ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের একটি যৌথ পরিবেশনা উপভোগ করেন। এছাড়া ইউনান প্রদেশের সাংস্কৃতিক সামগ্রির প্রদর্শনী এবং একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তা ছাড়া পরিবেশিত হয় দুই ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

Reneta

বাংলাদেশে চীনা নববর্ষ উদযাপনে চীনা দূতাবাস নানা উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের প্রধান শহরগুলোতে এটি পর্যায়ক্রমে আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেমা উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী চীনা পোশাক প্রদর্শনী এবং কক্সবাজারে ঘুরি উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT