চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত হলেন ইনামুল হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২১
- সেমি লিড, বিনোদন
A A

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নাট্যজন, শিক্ষাবিদ ড. ইনামুল হক। বাদ জোহর তাকে বনানী কবরস্থানে চতুর্থ নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

সকালে তাঁর মরদেহ নেয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ইনামুল হকের মরদেহ নেয়া হয়েছিল বুয়েটে। সেখানকার মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়েছিল।

শহীদ মিনারে ড. ইনামুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অসীম কুমার উকিল ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসসহ অনেকে।

Banglabid

শেষ শ্রদ্ধা জানাতে এসে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষকতার পাশাপাশি ইনামুল হক আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন, বহু কালজয়ী নাটকের স্রষ্টা তিনি, বহু কালজয়ী নাটকে তিনি অভিনয় করেছেন। একইসঙ্গে চলচ্চিত্রও নির্মাণ করেছেন। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান, সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার, আমাদের সবার জন্য বেদনার।

বাংলাদেশ বেতার-টেলিভশন শিল্পী সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, টেলিভিশন নাট্যকার সংস্থাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘ইনাম ভাই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন এবং নিজের ভেতরে গেঁথে রেখেছেন। তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। এটি একটি বিরল উদাহরণ। তিনি নিজে, তার স্ত্রী,‌ কন্যা এবং তাদের স্বামী, প্রত্যেকেই জড়িত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এবং মঞ্চ নাটকের সাথে। এটি সচরাচর দেখা যায় না।

Reneta

তিনি বলেন, একজন মুক্তিযুদ্ধের বিশ্বাসী, বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী এবং তার চর্চাকারী একজন নেতৃস্থানীয় মানুষের চলে যাওয়ায় আমরা যেই শূন্যতায় পড়েছি তা কোনোদিনই পূরণীয় নয়।’

অভিনেতা-নাট্যকার ড. ইনামুল হক সোমবার (১১ অক্টোবর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সন্ধ্যায় একুশে পদক প্রাপ্ত এ গুণী অভিনেতার বেইলি রোডের বাসায় প্রথম নামাজে অনুষ্ঠিত হয়। পরে ৭টার দিকে শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় নামাজে সম্পন্ন হয়।

তিনি ১৯৪৩ সালের ২৯ মে ফেনী জেলার মটবী এলাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও এমএসসি সম্পন্ন করে মানচেস্টার ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি লাভ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

গুণী এই অভিনেতার পুরো পরিবার নাটকে সম্পৃক্ত। তার স্ত্রী লাকী ইনামও কিংবদন্তি অভিনেত্রী। মেয়ে হৃদি হক নির্দেশক এবং অভিনেত্রী। তার জামাতা অভিনেতা লিটু আনাম। ড. ইনামুলের অপর মেয়ে পৈত্রি হকের স্বামী অভিনেতা সাজু খাদেম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইনামুল হকড. হাসান মাহমুদনাসির উদ্দিন ইউসুফ বাচ্চুবনানী গোরস্থানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT