চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিপসের প্যাকেটে খেলনা: হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

চিপসের প্যাকেটসহ অন্যান্য শিশুখাদ্যের প্যাকেটে খেলনা না ঢোকাতে শিশুখাদ্য উৎপাদক কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়াও চিপসের প্যাকেটে খেলনা ঢুকিয়ে কিভাবে বাজারজাত করছে; সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসটিআইকে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Banglabid

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটকারি আইনজীবী মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, ‘প্রতিবেশি দেশ ভারতে চিপসের সাথে খেলনা খেয়ে ফেলার পর দুটি শিশুর মৃত্যু হয়েছে। ছোটো ছোটো খেলনা চিপসের প্যাকেটে দিয়ে দেয়া হয়। চিপসের সাথে বাচ্চারা যদি সেই খেলনা খেয়ে ফেলে তাহলে বিপদ হয়ে যায়। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এ কারণেই রিট আবেদনটা করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়েছেন আমাদের আবেদনে। এবং আদেশসহ রুল জারি করেছেন।’

Reneta

এই আইনজীবী আরো বলেন, ‘আদালত শুনানির সময় এটাও বলেছেন যে, ‘চিপস বা শিশু খাদ্যের প্যাকেটে খেলান দিয়ে শিশুদের প্রলুব্ধ করা হচ্ছে। কোনো শিশু যদি অসচেতনভাবে খেলনা খেয়ে ফেলে এবং সে কারণে যদি কোনোরকম ক্ষতি হয় তাহলে সংশ্লিষ্ট কোম্পানি প্ররোচনার জন্য দায়ী হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিপসহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

পরবর্তী

ফ্রান্স ফুটবল প্রধানকে বেনজেমার চ্যালেঞ্জ

পরবর্তী

ফ্রান্স ফুটবল প্রধানকে বেনজেমার চ্যালেঞ্জ

সুয়ারেজের জায়গায় মেসির সতীর্থের দিকে চোখ বার্সার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT