চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগংকে বিদায় করে কোয়ালিফায়ারে ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর আগে হয়ত ক্রিকেটপ্রেমীদের ধারণা হয়েছিল ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের এলিমিনেটরের ম্যাচে জমজমাট লড়াই হবে। কিন্তু মাঠে দেখা মিলল একতরফা ম্যাচের। যাতে মুশফিকুর রহিমের চিটাগংকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ করে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা। ভাইকিংসদের ৬ উইকেটে হারিয়েছে ডায়নামাইটসরা।

ঢাকা ফাইনালে চোখ রাখতে আরেকটি সুযোগ পাবে, দ্বিতীয় কোয়ালিফায়ারের পরীক্ষায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে আসা দলের বিপক্ষে। তথা, রংপুর ও কুমিল্লার মধ্যকার হারা দলের বিপক্ষে খেলবে ঢাকা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে চিটাগং। জবাবে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে ঢাকা।

Banglabid

বল হাতে চিটাগংকে ধসিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দলকে দারুণ শুরু এনে দেন সুনিল নারিন। উপুল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে প্রথম সাড়ে চার ওভারেই এনে দেন ৪৪ রান।

ম্যাচের পঞ্চম ওভারে খালিদ আহমেদকে উড়িয়ে খেলতে গিয়ে আউট হয়ে যান নারিন। ১৬ বলের ইনিংসেই ঝড় তুলেছিলেন ক্যারিবীয় তারকা। তার ৩১ রানের ইনিংসে ছয়টি চার ও এক ছক্কার মার।

নারিন আগ্রাসী থাকলেও অনেকটা রয়েসয়ে ব্যাট চালান থারাঙ্গা। স্কোরবোর্ডে চোখ রেখে হিসাব কষে এগোতে থাকেন শ্রীলঙ্কান ওপেনার। এই পথে তিনি সঙ্গী পান রনি তালুকদারকে।

Reneta

হঠাতই ছন্দপতন সেই জুটিতে। দলীয় ৮৮ রানের মাথায় খালিদ আহমেদের বলে এলবিডব্লিউ হন রনি। চিটাগংয়ের দ্বিতীয় সাফল্যও আসে টাইগার পেসারের হাত ধরে। ১৩ বলে ২০ রান করা রনিকে ফেরানোর পরের বলেই সাকিব আল হাসানকে সাজঘরের পথ দেখান খালিদ।

মুখোমুখি প্রথম বলে একহাতে শট খেলতে গিয়ে সাকিব পয়েন্টে ধরা পড়েন ক্যামেরন ডেলপোর্টের হাতে। একটির বেশি বল খেলতে না পারায় স্বভাবতই রানে খাতা খুলতে পারেননি ঢাকার অধিনায়ক। তাতে খালিদ পেয়েছিলেন হ্যাটট্রিক করার সুযোগও। সেটা আটকে দেন নুরুল হাসান সোহান।

দ্রুত তিন উইকেট হারালেও নিজের কাজটা এরকম নীরবে করেছেন থারাঙ্গা। লঙ্কান ওপেনার তুলে নেন চলতি আসরে নিজের প্রথম হাফসেঞ্চুরি। এবার খেলতে এসে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে করেন ৪২। ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে করলেন ৪৩ বলে ৫১ রান। তার ইনিংসে সাতটি চারের মার থাকলেও কোনো ছক্কা নেই।

থারাঙ্গা আউট হলেও ততক্ষণে জয়ের রাস্তা চিনে যায় ঢাকা। বাকি পথটুকু কাইরেন পোলার্ডকে নিয়ে পাড়ি দেন নুরুল হাসান সোহান। পোলার্ড ৭ ও সোহান ২০ রানে অপরাজিত থাকেন।

চিটাগংয়ের হয়ে খালিদ তিনটি ছাড়াও একটি উইকেট নেন নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির খেরোখাতা: ভূমি প্রশাসনের ওপর একটি সমীক্ষা

পরবর্তী

৬ ও ২৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের আহ্বান

পরবর্তী

৬ ও ২৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের আহ্বান

বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT