চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালককে হত্যা করে নগদ টাকা ও অটোরিকশা ছিনতাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
জনপদ, নাটোর
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় রামুচন্দ্র দাস নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ইজিবাইক ও তাদের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রামুচন্দ্র নাটোর শহরের মল্লিকহাটি এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলীপ কুমার দাস বলেন, ইজিবাইক চালক রামুচন্দ্র রাত সাড়ে ৮টার দিকে অসীম নামে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বনপাড়া থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন।

Banglabid

এ সময় তাদের কাছে পণ্য বিক্রির এক থেকে দেড় লাখ টাকা ছিল। এ অবস্থায় ইজিবাইকটি নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর কারবালা মোড়ে এলে একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে।

একপর্যায়ে তাদের কাছ থাকা টাকা ও ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দৃর্বৃত্তরা।

এসময় চালক রামুচন্দ্র বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করে এবং অসীমকে হাত-পা বেঁধে টাকা ও ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে পথচারীরা রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রামুচন্দ্রকে মৃত ঘোষণা করেন।

Reneta

ওসি বলেন, খবর পেয়ে রামুচন্দ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়।

আর অসীমকে সঙ্গে নিয়ে অভিযানে নামা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সনাক্ত করার চেষ্টা চলছে। বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল বলেন, নিহত ব্যক্তির শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরি দিয়ে আঘাত ও রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোচালকঅটোরিকশা ছিনতাইছুরিকাঘাতে হত্যানগদ টাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT