চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বিশ্বকাপ আর ঘটনাবহুল এক ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘আমি জানতাম ১৯৭৮ বিশ্বকাপ খেলতে পারবো না। অনেক কেঁদেছিলাম। এরজন্য কোনদিনও সেজারে লুইস মেনোত্তিকে (আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ) ক্ষমা করতে পারবো না, তবে আমি তাকে ঘৃণাও করি না। নিজেকে আমি নতুন করে প্রস্তুত করেছি, আর জাপানে সেটাই করে দেখিয়েছি।’

কথাগুলো অভিমান নিয়ে বলেছিলেন ১৮ বছর বয়সী ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপটা সেবার ঘরের মাঠে ছিল। তবুও তাকে দলে নেননি সেজারে লুইস মেনোত্তি। অভিজ্ঞ এ কোচের চোখে ম্যারাডোনার দোষ ছিল একটাই, অভিজ্ঞতার অভাব!

দলে না নিলেও একটা কাজের কাজ ঠিকই করেছিলেন মেনোত্তি, সেবছরই চিঠি লিখে দিলেন বার্সেলোনাকে। তরুণ উঠতি তারকার প্রশংসা করে ম্যারাডোনাকে দলে নেয়ার জন্য বার্সাকে অনুরোধ করেন মেনোত্তি। সেই অনুরোধ বার্সা রক্ষা করে ১৯৮২ সালে, দলবদলের বিশ্বরেকর্ড ৫০ লাখ পাউন্ডে বোকা জুনিয়র্স থেকে কাতালোনিয়ায় আসেন ম্যারাডোনা।

বার্সায় আসার আগেই অবশ্য নিজের প্রথম বিশ্বকাপ খেলে ফেলেছেন ম্যারাডোনা। চ্যাম্পিয়নদের সেই আসরটা যদিও ভালো যায়নি। গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় আলবিসেলেস্তেরা। তরুণ ম্যারাডোনার ভাগ্য ছিল আরও খারাপ। জিকো-সক্রেটিসদের ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফ্লাইং কিক মেরে দেখেন লাল কার্ড। ম্যাচে ৩-১ গোলে হেরে আসরে বিদায় ঘটে চ্যাম্পিয়নদের।

ব্রাজিলের বিপক্ষে সেই লাল কার্ড

১৯৮৪ সালে আবারও দলবদলের ইতালিয়ান রেকর্ড গড়ে নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। তার হাতে তুলে দেয়া হয় নেতৃত্ব। সেই নেতৃত্ব তাকে করে তোলে আরও পরিণত। যার সুফল আর্জেন্টিনা ঘরে তোলে ১৯৮৬ বিশ্বকাপে।

১৯৮৬ বিশ্বকাপ যেন দুহাতে দিয়েছে ম্যারাডোনাকে। নয়ত ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত সেই ‘হ্যান্ড অব গড’ গোল কেন রেফারির চোখে পড়বে না? অবশ্য পরের গোলেই নিজেকে বিশ্বসেরা বানিয়েছেন তিনি, করেছেন শতাব্দীর সেরা গোলটি।

সেমিতেও জোড়া গোল করেন ম্যারাডোনা, বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। এরপর ওয়েস্ট জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে তুলে ধরে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

১৯৯০ বিশ্বকাপটাও হয়তো ম্যারাডোনার পক্ষেই হাসত। যদি না বাম হাত দিতেন রেফারি! ক্যামেরুনের কাছে হেরে শুরু, তারপরও ফাইনালে পৌঁছে যায় চ্যাম্পিয়নরা।

আগের আসরের ফাইনালের প্রতিদ্বন্দ্বী জার্মানিকে শিরোপার মঞ্চে পায় আর্জেন্টাইনরা। ম্যাচের শেষ দিকে জার্মানিকে বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন রেফারি, ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে ম্যারাডোনার কান্না আজও হয়ে আছে ট্র্যাজেডির অপর নাম।

১৯৯৪ সালের বিশ্বকাপেও ছিলেন ম্যারাডোনা। ততদিনে শরীরে জাঁকিয়ে বসেছে ড্রাগ। বাতিস্তুতাদের মতো তরুণদের নিয়ে গ্রিসের বিপক্ষে শুরুটা ছিল দারুণ। পরের ম্যাচে নাইজেরিয়াকেও তারা হারায় ২-১ গোলে।

১৯৯০ বিশ্বকাপের ফাইনালে

সেটাই ছিল ম্যারাডোনার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় মাঠ থেকেই উঠিয়ে নেয়া হয় তাকে। এরপর ১৫ মাসের নিষেধাজ্ঞা পেয়ে আর আন্তর্জাতিক ফুটবলে ফেরাই হয়নি খেলাটির ঈশ্বরখ্যাত জাদুকরের।

১৯৯৪ বিশ্বকাপ, ডোপ টেস্টে পজিটিভ, তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হচ্ছে
ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনানাপোলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল: কাদের

পরবর্তী

রাজধানীজুড়ে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত

পরবর্তী

রাজধানীজুড়ে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত

‘অভিনেতা নয়, পলাশ ভাই আর আমি নির্মাতা হতেই এসেছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT