চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার অঙ্গরাজ্যের ফলাফলে নির্ধারিত হবে মার্কিন প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভোট গ্রহণের দু’দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিশ্চিত নয় কে হচ্ছেন বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এখন পর্যন্ত দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা এতোটাই বেশি যে শেষ হাসিটা যে কার হবে তা স্পষ্ট করে বলতে পারার উপায় নেই। 

প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দৌঁড়ে এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ২৬৪ এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। ৫০টি ইলেক্টোরাল কলেজ ভোটে স্পষ্ট এগিয়ে রয়েছেন বাইডেন।

এমন অবস্থায় সময় যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা ততই দীর্ঘায়িত হচ্ছে। এখনো ৫টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা বাকি।

Banglabid

তবে মূল সমীকরণ অপেক্ষা করছে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

যার মধ্যে জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে এবং তাতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও মাত্র দশমিক ২ শতাংশ ভোটে পিছিয়ে আছেন নির্বাচনে এখন পর্যন্ত প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন। এই রাজ্যে জয় পেলে ১৬টি ইলেক্টোরাল ভোট পকেটে পুরে হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হবেন তিনি।

ট্রাম্প শিবিরে এখন জর্জিয়া হারানোর শঙ্কা। নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ায় এখনো বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তবে এক নিমিষেই বাইডেনকে প্রেসিডেন্ট করে দেবার মতো আশা এখনো টিকিয়ে রেখেছে নেব্রাস্কা অঙ্গরাজ্য। রাজ্যটিতে ৭০ শতাংশ ভোট ইতিমধ্যে গণনা হয়েছে এবং তাতে পিছিয়ে আছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যটির ৬টি ইলেকটোরাল ভোট জিতলে নিশ্চিন্তেই হোয়াইট হাউসে পা রাখবেন বাইডেন।

Reneta

এখন পর্যন্ত এবারের মার্কিন নির্বাচন যে নাটকীয়তার পূর্বাভাস রেখে শুরু হয়েছিলো, ঠিক সে পথেই রয়েছে। নির্বাচনের দিন বাইডেন এবং ট্রাম্প নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।  হারতে পারেন এমন শঙ্কা থাকা অঙ্গরাজ্য গুলোতে ভোট গণনা বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্প শিবির। এরপরও ভোট গণনা চলছে, ফেসবুক-টুইটার পোস্টে হুঙ্কার ছেড়েছেন ট্রাম্প; বারবার দাবি তুলেছেন ভোট গণনা বন্ধের।

ধারণা করা হচ্ছে: ফল আসতে বাকি থাকা পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে যেটিতেই হারবেন, সেটিরই ফল বাতিলে আদালতে যাবেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: যুক্তরাজ্য-ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের চীনে প্রবেশ নিষিদ্ধ

পরবর্তী

ভোট স্থগিত করা ট্রাম্পের মামলা খারিজ আদালতে

পরবর্তী

ভোট স্থগিত করা ট্রাম্পের মামলা খারিজ আদালতে

নির্বাচিত হলে প্রথম দিনেই জলবায়ু চুক্তিতে ফিরবো: জো বাইডেন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT