চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে তিনে ব্যাট করে দুর্দান্ত সফল সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে হবে চার নম্বরে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এই পজিশনে খেলতে আপত্তি নেই সাকিবের।

‘আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার(সাকিব) প্রতি খুব স্পষ্ট ছিল। ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি। এতে তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। সে লম্বা সময় পর এসেছে, তাকে মানিয়ে নেয়ার সময় দিতে হবে।’

‘আমরা সবাই জানি তিন নম্বরে সে কত ভালো করেছে। পরিসংখ্যানই তার পক্ষে সাক্ষ্য দেয়। আমরা এটা সম্পর্কে সচেতন আছি। ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। চার নম্বরে ব্যাট করতে সে খুশি। তাকে এটাও বলেছি, যদি কখনো তিন নম্বরে ফিরে যেতে চায় যেন আমার সাথে কথা বলে। সে এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।’

Banglabid

১০ মাসের করোনা বিরতি কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স। দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদমাধ্যমকে জানান, সিরিজে সাকিবকে চার নম্বরে বিবেচনা করা হচ্ছে। তরুণ বাঁহাতি নাজমুল হোসেন শান্তকে ভাবা হচ্ছে তিনের জন্যে।

বিশ্বকাপে পছন্দের পজিশন তিনে নেমে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন সাকিব। ৮ ইনিংসে বাঁহাতির উইলো থেকে এসেছিল ৬০৬ রান।

একবছরের নিষেধাজ্ঞাসহ দীর্ঘ বিরতির পর নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরা সাকিব তিনে ব্যাট করে সুবিধা করতে পারেননি। ওপেনিংসহ নানা জায়গায় ব্যাটিং করে মানিয়ে নিতে পারেননি। ৯ ইনিংসে করেছেন মোটে ১১০ রান।

Reneta

অন্যদিকে শান্ত ৮ ইনিংসে করেছেন ৩০১ রান। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে তরুণদের তৈরি করার মিশনে এ বাঁহাতিকে তিনে দেখতে চান কোচ। আর সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞদের খেলাতে চান যথাক্রমে চার-পাঁচ-ছয় নম্বর পজিশনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটডমিঙ্গোতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুলতানকে নিয়ে শেখ সাদীর নতুন জার্নি

পরবর্তী

জানুয়ারিতেই প্রয়োগ হবে ভারতের উপহারের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

জানুয়ারিতেই প্রয়োগ হবে ভারতের উপহারের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

‘গ্রেপ্তার জঙ্গিরা অনেকেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত’

সর্বশেষ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT