চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপে পড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হন্ডুরাসের অভিবাসন চুক্তি সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

গুয়েতেমালা ও এল সালভাদর এর পর এবার হুন্ডুরাসও ট্রাম্প প্রশাসনের অভিবাসন চুক্তি সই করতে বাধ্য হলো।

ডোনাল্ট ট্রাম্পের অভিবাসন নীতি অনুযায়ী, এই চুক্তি সই হয়েছে। মূলত নিজ দেশে অভিবাসী ঠেকানোর কৌশল হিসেবেই ট্রাম্পের এই চুক্তি।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থনার আবেদন ছাড়া অভিবাসী হিসেবে প্রবেশ করতে পারবে না। হন্ডুরাস থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় তাদের সবাইকে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন সম্পন্ন করতে হবে।

Banglabid

চুক্তির আওতায়, দক্ষিণ সীমান্ত দিয়ে যেসব হন্ডুরাসবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, তাদেরকে ফেরত পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র।

তবে সমালোচকরা বলছেন, বিশ্বের সবচেয়ে হিংস্রতা ও দরিদ্রের দেশ হন্ডুরাস, যারা দেশ থেকে অন্যত্র আশ্রয় নিচ্ছে তাদেরকে সেখানে ফেরত পাঠানো কোনোভাবেই নিরাপদ হবে না। এর আগে গুয়েতেমালা এবং এল সালভাদর একই ধরনের চুক্তি সই করেছে। মার্কিন প্রশাসনের চাপে পড়ে এটা করেছে তারা।

মার্কিন নতুন অভিবাসন নীতি অনুযায়ী ভিসা ও সীমান্তে কড়াকড়ি আরোপ করে নিজ দেশে বিদেশি নাগরিকদের আগমন ঠেকাতে চাইছেন ট্রাম্প।

Reneta

ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, এর ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি শ্রমিক কমবে। এই নীতির অধীনে ট্রাম্প সরকার বহু বিদেশি নাগরিকের কর্ম ভিসার আবেদন বাতিল করে দিচ্ছে। এ ছাড়া আবেদনকারীদের কাছে বারবার বাড়তি তথ্য চেয়ে ভিসা কার্যক্রমের গতি ধীর করা হচ্ছে।

এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি নিরাপদ তৃতীয় দেশে চায়, যেখানে মার্কিন যুক্তাষ্ট্রে আশ্রয়প্রার্থীরা অবস্থান করে অভিবাসী হওয়ার জন্য আবেদন করবে।

এক্ষেত্রে দেশটি মেক্সিকোকে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে দেখতে চায়। এই ব্যবস্থায় অভিবাসীরা মেক্সিকোতে ঢোকার পরই যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করবে। সেখানেই তাদের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ট্রাম্প চায়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমানা দিয়ে আসা অভিবাসীর সংখ্যা হ্রাস করতে দ্রুত।

এই সীমান্ত দিয়ে আগতদের বেশিরভাগ হচ্ছে -হন্ডুরাস, গুয়েতেমালা এবং এল সালভাদর এর লোকজন।  তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে নতুন জীবন শুরু করার প্রচেষ্টা থেকে অনেক দীর্ঘ এবং বিপদজ্জনক ভ্রমণ করছে।

২০১৯ এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৮১১,০১৬ জনকে দক্ষিণ-পশ্চিম সীমান্তে আটক করা হয়, এর মধ্যে প্রায় ৫৯০,০০০ এল সালভাদর, গুয়েতামালা এবং হন্ডুরাস থেকে আগত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঞ্জয় দত্তের সঙ্গে বলিউডে পা রাখছেন ধোনি?

পরবর্তী

গৃহবধু হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পরবর্তী

গৃহবধু হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জাবিতে রোভার স্কাউট সদস্যকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT