চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি খুইয়েছেন, এবার ‘বর্ণবিদ্বেষী’ তকমাও পেলেন স্ট্রিক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের মূলপর্বে উঠতে না পারায় প্রধান কোচ হিথ স্ট্রিকসহ জিম্বাবুয়ে দলের পুরো কোচিং স্টাফ বরখাস্ত হয়েছে। তাতেও জ্বালা কমছে না তাবেংভা মুখুলানির। দেশটির ক্রিকেট বোর্ড প্রধানের দাবি, বর্ণবিদ্বেষী কিছু সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়েকে ডুবিয়েছেন স্ট্রিক!

বোর্ড প্রধানের অভিযোগের তীর বিশ্বকাপ বাছাইয়ে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের দিকে। ওই ম্যাচে সেফাস ঝুয়াওয়ের পরিবর্তে দলে সুযোগ পান পিটার মুর। মুখুলানির অভিযোগ, ইচ্ছে করেই ঝুয়াওকে বাদ দিয়েছিলেন স্ট্রিক।

মুখুলানির ইঙ্গিত কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ শব্দদুটির দিকে, ‘স্ট্রিক ছিল দলের কোচ এবং নির্বাচক। উপযুক্ত মনে হলে সে যে কাউকে দলে রাখতে পারে। কিন্তু প্রশ্ন হল সে কেন সেদিন এমন ভাবে দলটা সাজাতে গেল। প্রত্যেক সাদা চামড়ার খেলোয়াড় জানে পিটার মুর আরব আমিরাতের বিপক্ষে খেলবে। কিন্তু কালো খেলোয়াড়রা কেউ জানতো না। সেফাস ঝুয়াওকে শুধু অনুশীলনের সময় জানানো হল সে খেলবে না। স্ট্রিক কেন পুরো দলকে এ ব্যাপারে জানালো না?’, ডেইলি নিউজ নামক এক পত্রিকার কাছে এসব কথা বলেন মুখুলানি।

এমন অভিযোগে ক্ষুব্ধ স্ট্রিক মুখ খুলতে বেশি সময় নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্বাবুয়ের স্থানীয় ভাষা এনডেভেলে ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই বোলিং কোচ, ‘বোর্ড প্রধান আমাকে বর্ণবিদ্বেষের মতো অভিযোগে অভিযুক্ত করেছেন। এটা অত্যন্ত হাস্যকর এবং অযৌক্তিক। আমাকে যারা ভাল করে চেনে তারা জানে আমি কী?’

‘একটা বিষয় সবার জানা উচিত টাটেন্ডা টাইবু, ডগলাস হোন্ডো ও আমাকে নিয়েই ছিল আমাদের নির্বাচন প্যানেল। তারা সবকিছু পরামর্শ করেই ঠিক করতো। ঐক্য মেনেই আমরা দলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ’

বর্ণবিদ্বেষী বলায় মুখুলানিকেও এক হাত নিয়েছেন স্ট্রিক, ‘যখন আমি কাইল জারভিসকে বাদ দিয়ে টেন্ডাই চিসোরোকে নিলাম তখন সবকিছু ঠিক ছিল। আর যখন আমি সেফাস ঝুয়াওকে বাদ দিয়ে পিটার মুরকে নিলাম তখন আমি বর্ণবিদ্বেষী হয়ে গেলাম!’

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়ে ক্রিকেটলিড স্পোর্টসহিথ স্ট্রিক
শেয়ারTweetPin1

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT