চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাইলে আপনারা ড্রেসিংরুমে আসতে পারেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চোট কাটিয়ে পুরোপুরি ফিট এখন মাহমুদউল্লাহ রিয়াদ। কাঁধের ব্যথা থেকে মুক্তি মিলেছে। রোববার মিরপুরের একাডেমি মাঠের নেটে দুই সেশন ব্যাটিং করার পর অস্বস্তি ছাড়াই বোলিং করলেন পাঁচ ওভার। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন নানা প্রশ্নের উত্তর। উঠে এল অপ্রিয় একটি প্রসঙ্গও।

মাহমুদউল্লাহ চাইলে এড়িয়ে যেতে পারতেন। সে ‘সুযোগ’ রেখেছিলেন প্রশ্নকর্তা। তবে ভুল বোঝাবুঝি যেন ডালপালা মেলতে না পারে সেটি ভেবেই জবাব দিয়েছেন তিনি। সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কোনো ঝামেলা নেই সে দাবী করেছেন। সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘চাইলে আপনারা ড্রেসিংরুমে আসতে পারেন, আমরা কীভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি। একজন আরেকজনের সঙ্গে কতটুক মজা করি, কত ভালোভাবে সময় কাটাই দেখতে।’

বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানায়, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রতিবেদনটিতে আরও বলা হয়, সেটির অসন্তোষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে নাকি সতীর্থদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ।

Banglabid

বাংলাদেশ দলের সিনিয়র এ ক্রিকেটারের দাবী, কোনো ক্রিকেটারের সঙ্গেই ঝামেলা নেই তার। জানান, জুনিয়র-সিনিয়র মিলে বাংলাদেশের ড্রেসিংরুম সুখী একটি পরিবার।

‘আমার মনে হয় ওই ধরণের ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। কিছু কিছু জিনিস যেভাবে উপস্থাপন (সংবাদ) করা হয়েছে, ওভাবে সম্ভবত জিনিসটা হয়নি বা উপস্থাপনটা ভিন্নভাবে হতে পারত। আমি শুধু এতটুকুই বলতে চাই। মনে হয় না আমার সঙ্গে কোনো টিমমেটের গণ্ডগোল বা কোনো কিছু আছে। আমরা খুব ভালো বন্ধু। ড্রেসিংরুমে চাইলে আপনারা আসতে পারেন। আমরা কীভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি। একজন আরেকজনের সঙ্গে কতটুক মজা করি, কত ভালোভাবে সময় কাটাই।’

‘আপনাদের ওয়েলকাম জানাই, চাইলে এসে দেখতে পারেন। ছোট হোক বড় হোক আমরা কতটা ভালোভাবে থাকি। আমি শতভাগ চেষ্টা করে যাচ্ছি যেন সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারি এবং টিমের জন্য ভালো খেলতে পারি। সবসময় এ কথাটা বলি এবং আজও এটি বললাম, ভবিষ্যতেও বলব যদি সবকিছু ঠিক থাকে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হতে চলেছেন দীপিকা?

পরবর্তী

জয়ন্তীকে ধর্ষণের পর হত্যা করে ডিস মালিক ও লাইনম্যান

পরবর্তী

জয়ন্তীকে ধর্ষণের পর হত্যা করে ডিস মালিক ও লাইনম্যান

ইসরায়েলের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT