চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২০, মে ২০১৮
বাংলাদেশ
A A

জনগণকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন: দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ মেধাকে বাঁচিয়ে রাখার জন্য মাদককে দমন করতে হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক র‌্যাবের দেশব্যাপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা জানান।

এসময় পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী এই সচেতনতামূলক অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও র‌্যাব মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, মাদকের বিরুদ্ধে অভিযান সব সময় চলবে, মাদককে আমরা জিরো টলারেন্স নীতিতে নিয়ে আসব।

তিনি বলেন: মাদকের ব্যবসা যারা করেন বা মাদকে যারা সহযোগিতা করেন তাদের সবার বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করব। এ যুদ্ধে সবাইকে সম্পৃক্ত করতে চাই, কারণ মাদক একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাছে এসেছে।

আসাদুজ্জামান খাঁন বলেন: দেশের যুব সমাজ ও ভবিষৎ মেধাকে বাঁচিয়ে রাখার জন্য মাদককে দমন করতে হবে। এদেশের জনগণকে যেমন জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর ডাকে একত্র হয়েছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল, আমরা মাদকের বিরুদ্ধে ঠিক সেই জায়গায় যেতে চাই।

Reneta

তিনি বলেন: সচেতনতা বৃদ্ধির জন্য বাসা, বাড়ি, বাজারে মাদকের বিরুদ্ধে স্টিকার বিতরণ করব, এছাড়া আরও যা যা করা দরকার করব। পাশিপাশি আমাদের যে অভিযানগুলো চলছে সেগুলো চলবে।

একই অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন: মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বড় ধরনের চ্যালেঞ্জ, এজন্য সমগ্র জাতিকে এক হতে হবে, সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন: সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যপী ১০ লাখ পোস্টার-লিফলেট বিতরণ করা হবে।

বেনজীর আহমেদ বলেন: মাদকের বিরুদ্ধে জাতিগত যুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এবারও আশা করি এর একটা ভালো ফলাফল পাব, মানুষ বিজয়ী হবে।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন: মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার সে যেই হোক, তাকে এ পেশা ছাড়তে হবে।

‘‘কেউ আমাদের অপারেশনের বাইরে নয়। মাদকের শিকড়সহ তুলে নিয়ে আসব।’’

মাদকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয়ে এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন: ওই সব হাত থেকে আইনের হাত অনেক বড়। দেশবাসী ঐক্যবদ্ধ হলে যে কোন অপশক্তি পরাজিত করার ক্ষমতা আমাদের আছে।

র‌্যাব ডিজি বলেন: ২০ বছরের সমস্যা ২০ দিনে সমাধানের প্রত্যাশা করবেন না। কোন নির্দিষ্ট গ্রুপ আমাদের টার্গেট নয়। মাদকসেবী থেকে মাদক ব্যবসায়ী, বিশেষ করে মাদক ব্যবসায়ীরাই আমাদের টার্গেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশমাদকর‌্যাবলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ফ্রেঞ্চ লিগে কারা চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়

পরবর্তী

আনকাট সেন্সর পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

পরবর্তী

আনকাট সেন্সর পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

ফাস্টফুডের নামে ‘বিষফুড’, ৪ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT