চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘স্বপ্নের ঠিকানা’ ছবির নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
নির্মাতা ও অভিনেতাদের ছবি, সিনেমার পোস্টার ও সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে নির্মিত দর্শকপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই। বুধবার দিবাগত রাত ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

প্রবীন এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত চিত্রপরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক গত রাত ৩টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান মালিক তার আত্মা কে শান্তি প্রদান করুন।

জানা গেছে, ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই পরিচালক। পেছন থেকে আরেকটি রিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে কয়েকজন পথচারী তাকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে তাকে বাসায় নেয়া হয়। বুধবার (৩ জানুয়ারি) মধ্যরাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগে রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়।

সালমান-শাবনূরকে নিয়ে ‘স্বপ্নের ঠিকানা’ ছাড়াও বেশকিছু সিনেমা নির্মাণ করেন তিনি। এই নির্মাতার মৃত্যুতে শোক জানিয়ে নায়িকা শাহনুর বলেন, “এম এ খালেক ভাই আমাকে ‘ফাঁসির আদেশ’ সিনেমাতে প্রথম নিয়ে আসেন এবং আমার শাহনুর নামটি তারই দেয়া। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ট্যাগ: এম এ খালেকলিড বিনোদনশাবনূরসালমান শাজসালমান শাহসিনেমাস্বপ্নের ঠিকানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১২

পরবর্তী

ভোটে তরুণদের উৎসাহিত করতে সরব মিলা

পরবর্তী
তরুণ নারী ভোটারদের উৎসাহিত করতে মঞ্চে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটে তরুণদের উৎসাহিত করতে সরব মিলা

বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে ভিড় ও উদ্ধারকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা বিস্ফোরণে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT