চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্র দিয়ে বাজার কাটতি আমাদের উদ্দেশ্য নয়’

মিতুল আহমেদ মিতুল আহমেদ
২:২৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাঙালি শ্রোতা, দর্শকের রুচি পরিবর্তনে কাজ করছে বেঙ্গল ফাউন্ডেশন। শ্রোতাদের জন্য নিয়মিত উচ্চাঙ্গসংগীতের মহা উৎসব আয়োজন ছাড়াও দর্শকদের জন্য নির্মাণ করছেন মানসম্মত চলচ্চিত্র। তারই অংশ হিসেবে এবার বেঙ্গল ক্রিয়েশনস নির্মাণ করতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘বালিঘর’।

ভারতের সঙ্গে মিলে যৌথপ্রযোজনার এই ছবিটির পরিচালনায় আছেন কলকাতার নির্মাতা অরিন্দম শীল। শনিবার সকাল সাড়ে ১১টায় ছবিটির আদ্যােপান্ত জানাতে হোটেল সোনারগাঁয়ে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, নির্মাতা মোরশেদুল ইসলাম, অরিন্দম শীল, বেঙ্গল ক্রিয়েশনসের ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদসহ ‘বালিঘর’ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ কলাকুশলীরা। আর এখানেই চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন লুভা নাহিদ চৌধুরী।

বহুদিন ধরেই চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেঙ্গল। শুরুর দিকের পথটা এতো সুগম ছিলো না। এমনকি চলচ্চিত্র নির্মাণে এসে শুরুতে টেকনিক্যাল সাপোর্টসহ নানা সমস্যায় ভুগতে হয়েছে। তবে সব সমস্যা কাটিয়ে গত তিন বছরে এখন পর্যন্ত চারটি চলচ্চিত্র নির্মাণ করেছে বেঙ্গল ক্রিয়েশনস, এটাকে বিরাট সাফল্য হিসেবে মনে করেন সংগঠক লুভা নাহিদ।

Banglabid

বেঙ্গল ক্রিয়েশনস-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রগুলোর উদ্দেশ্য বাজার কাটতির জন্য নয় জানিয়ে লুভা নাহিদ আরো বলেন, শিল্প সাহিত্য সংগীত ও চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আমরা মানুষের রুচিকে প্রভাবিত করতে চাই। চলচ্চিত্র দিয়ে বাজার কাটতি আমাদের উদ্দেশ্য নয়। আমরা জানান দিতে চাই, শিল্প সাহিত্যে আমরা কি ছিলাম, এখন কি আছি, আর কি হতে পারি!

একার প্রচেষ্টায় চলচ্চিত্রকে চাঙ্গা করা কঠিন, তাই সম্মলিত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণই পারে গতি ফিরিয়ে আনতে এমনটাই মন্তব্য করেন লুভা নাহিদ। তার মতে, কারো একার প্রচেষ্টায় চলচ্চিত্রের মতো বিশাল একটা ক্ষেত্রকে প্রভাবিত করা কঠিন, তবে আশার কথা হচ্ছে আগের চেয়ে আমাদের চলচ্চিত্রে একটা গতি সঞ্চার হয়েছে। অনেকেই মানসম্মত চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হচ্ছেন। অনেক ভালো ভালো সিনেমাও ইদানিং তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে শিগগির এর সুফল পাওয়া যাবে।

চলচ্চিত্র নির্মাণে বেঙ্গল ঠিক পথেই এগুচ্ছে জানিয়ে এই সংগঠক আরো বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের প্রযোজনার দুটি ছবি অঞ্জন জাহিদুর রহিমের ‘মেঘমল্লার’ এবং মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ জাতীয়ভাবে বেশকিছু স্বীকৃতি অর্জন করেছে। এইটুকুতে বলতে পারি, আমরা ঠিক পথেই এগুচ্ছি।

Reneta

বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বালিঘর’। সংবাদ সম্মেলনে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রম ঘোষ, নুসরাত ইমরোজ তিশা, কাজী নওশাবা আহমেদ এবং আরিফিন শুভ।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলবেঙ্গলবেঙ্গল ক্রিয়েশনসলুভা নাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌতিনহো ১৪, গ্রিজম্যানের জন্য রিজার্ভ বার্সার ৭ নম্বর জার্সি

পরবর্তী

মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে যে ভয় পেয়েছিলাম

পরবর্তী

মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে যে ভয় পেয়েছিলাম

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএল: কে কোন দলে

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT