চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের উন্নয়নের জন্য একজোট ১৪টি সংগঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
বিনোদন
A A
এফডিসি

এফডিসি

চলচ্চিত্রের উন্নয়নের জন্য একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট ১৪টি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে সংগঠনটির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির গত কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশনের সভাপতি আরমান, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, সিডাবের সভাপতি এস আই ফারুক, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতির সভাপতি জি ডি পিন্টু, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতির সভাপতি আবদুর রউফ সরকার, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির সভাপতি মো. আবুল কাশেম, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাদুর মিয়া এবং চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সানি আলম।

মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সময় অনেক বয়ে গেছে। আমাদের চলচ্চিত্র এখন খুব ভালো অবস্থায় নেই। এ অবস্থায় একত্রে কাজ না করলে চলচ্চিত্রের উন্নতি সম্ভব নয়। তাই চলচ্চিত্রের সব সংগঠনের নেতারা উপস্থিত থেকে একত্রে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছি।’

জায়েদ খান বলেন, ‘বিদেশি ছবির আগ্রাসন রোধ করা, হল মালিক ও বুকিং এজেন্টদের দৌরাত্ন বন্ধ করাসহ চলচ্চিত্র শিল্পে সুষ্ঠু পরিবেশ আনার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৪টি সংগঠন একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। চলচ্চিত্র বিরোধী যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে সংগঠিত থেকে আমরা কাজ করব।’

ছবি: সংগৃহীত

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের টিকিট ২০ মিনিটেই শেষ

পরবর্তী

ডিভোর্স নিয়ে মুখ খুললেন গিনেথ প্যালট্রো

পরবর্তী
গিনেথ প্যালট্রো ও ক্রিস মার্টিন

ডিভোর্স নিয়ে মুখ খুললেন গিনেথ প্যালট্রো

কোহলিদের মাঠে অনুশীলন করতে দেয়া হচ্ছে না

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT