চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চরের কৃষকরা সরকারি সহায়তা ও প্রযুক্তি প্রাপ্তিতে অবহেলিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
কৃষি, রাজবাড়ী
A A
চরের কৃষকরা ধান চাষে শ্রম দিচ্ছেন, মাঠে কাজ করছে দুই কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

চরের কৃষকরা সরকারি সহায়তা ও প্রযুক্তি প্রাপ্তিতে অবহেলিত ও পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল চর অ্যালায়েন্স।

রোববার ১২ ডিসেম্বর রাজবাড়ীতে চরাঞ্চলের কৃষি জমির সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, দেশে কৃষিতে বিপ্লব হলেও চরের কৃষকরা সরকারি সহায়তা ও প্রযুক্তি প্রাপ্তিতে অবহেলিত ও পিছিয়ে রয়েছে। চরের কৃষি খাসজমি প্রান্তিক কৃষকদের মধ্যে ভাগ করে দিতে হবে। একইভাবে চরের কৃষককে বাঁচাতে চরে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, দুর্যোগে চরের ফসল ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফসলের বীমা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলার বিভিন্ন চরাঞ্চলের কৃষকরা মুক্ত আলোচনা পর্বে তাদের বঞ্চনা ও অধিকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাদী উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম শহীদ নূর আকবর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দীন আহমেদ।

ট্যাগ: ন্যাশনাল চর অ্যালায়েন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খ্যাতি না অর্থ— কোনটা বেছে নেবেন হালান্ড?

পরবর্তী

নিষেধাজ্ঞা আরোপ করে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা আরোপ করে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

CRP's 42nd anniversary celebration with speech and wheelchair users. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথ দেখানো সিআরপি’র ৪২ বছরে পদার্পণ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT