চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠেই নামতে পারেননি দুদল। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও টানা অব্যাহত রয়েছে।

বৃষ্টি না থামায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোন লক্ষণ না থাকায় ম্যাচ রেফারি বাংলাদেশ সময় একটা পচিশ মিনিটে চতুর্থ দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।

দ্বিতীয় দিনে বৃষ্টির কারনে প্রায় ১৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর এবং তৃতীয় দিনের ১০০ মিনিট স্থগিতের সাথে যোগ হলো চতুর্থ দিন পুরোটাই। তাই জয়ের সম্ভাবনা জাগিয়ে দুর্দান্ত খেলতে থাকা টাইগারদের হয়তো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারন এই ম্যাচটির কোন ফলাফল আসার সম্ভাবনা এখন নেই বললেই চলে।

Banglabid

আবহাওয়ার উন্নতি হলে এবং মাঠ খেলার উপযোগী হলে আগামীকাল পঞ্চমদিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হবে। 

তৃতীয় দিনের খেলায় চা বিরতির আগেই সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি স্টিয়ান ভ্যান জিল এবং ডিল এলগার ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশ এখনও ১৭ রানের লিড বজায় রেখেছে।

আলোক স্বল্পতা এবং বৃষ্টির কারনে তৃতীয় দিনে ২১.১ ওভার খেলায় ভ্যান জিল ৩৩ রান এবং ডিন এলগার ২৮ রানে অপরাজিত থাকেন। সাউথ আফ্রিকাকে অল্প রানেই আটকে রাখার সঙ্কল্প ছিলো টাইগার বোলারদের।

Reneta

তৃতীয় দিনে আলোক স্বল্পতার কারনে ২২তম ওভার করতে আসা জুবায়ের হোসেনের প্রথম বল শেষেই খেলা বন্ধ করে দেয়া হয়। পরে আবার বৃষ্টি শুরু হওয়ায় তৃতীয় দিনের খেলা আর মাঠে গড়ায়নি।

বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহের থেকে এখনও ১৭ রানে পিছিয়ে থাকা প্রোটিয়াদের ২০০ রানের মধ্যেই আটকে রাখার প্রত্যাশার কথা জানিয়েছিলো লিটন কুমার। দুর্দান্ত অভিষেকে মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুর ফলে লিটন দাসের এই প্রত্যাশা বাড়াবাড়ি মনে হয়নি। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ‘টিম-টাইগার্সের’ কিপার-ব্যাটম্যান লিটন কুমার জানিয়েছিলেন, দেড়শ’ বা দুইশ’ রানের টার্গেট পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট জেতা সম্ভব।

অসাধারণ নৈপুন্যে মুস্তাফিজ এবং দুর্বোধ্য ঘূর্ণিতে জুবায়ের টেস্টের প্রথম দিনেই সাউথ আফ্রিকাকে ২৪৮ রানে আটকে দেয়। সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি খেলেন টেম্বা বাভুমা।

জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ তামিম, মাহমুদুল্লাহ এবং মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৩২৬ রান সংগ্রহ করে। বড় লিড নেয়ার আশা জাগিয়েও প্রথম ইনিংস শেষে মাত্র ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ। বিশ্বের এক নাম্বার টেস্ট বোলার ডেল স্টেইন এবং সিমন হার্মার তিনটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমিতাভের সোনার থালা

পরবর্তী

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত

পরবর্তী

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত

শোক দিবসে বিএনপিকে একাত্মতা জানানোর আহ্বান

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT