চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দফায় ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

চতুর্থ দফায় দেশের দেশের ৫৮ জেলার ১শ’ ১৮টি উপজেলার ৮৩৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিভিন্ন জটিলতায় ২টিতে নির্বাচন স্থগিত রয়েছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃংখলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

চতুর্থ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। ভোট কেন্দ্র ৯ হাজার ২শ’ ২৪টি। এরই মধ্যে ৪৮ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যেসব জেলায় ইউপি নির্বাচন চলছে সেগুলোর মধ্যে টাঙ্গাইল একটি। এখানকার জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রতিটি উপজেলায় র‌্যাব এবং ডিবির টিমও কাজ করছে বলেও তিনি জানান। বলেন, বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। এ লক্ষে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

Reneta

ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে র‌্যাব, ৫ প্লাটুন বিজিবি, ৯৭৭ জন পুলিশ সদস্য এবং ২৫৮৪ জন আনসার সদস্যসহ ১৫টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম ও উপজেলা নির্বাচন অফিসের টিম দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, আখাউড়া উপজেলায় নৌকা প্রতীক ছাড়াই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে।পলাশবাড়িতে ২টি ও গোবিন্দগঞ্জে ১৬টি সহ ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১শ ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৭শ’ ৭৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২শ’ ৯৭ জন লড়াই  করছেন।

চতুর্থ ধাপে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ২০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ২১টিতে ভোট হওয়ার কথা থাকলেও সীমানা নিয়ে জটিলতার কারণে গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দুই উপজেলার ২০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন,সংরক্ষিত নারী সদস্য ও সদস্য পদে ৯২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।২০৩ টি ভোট কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন।

প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ কক্সবাজারের ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনভোট গ্রহণ চলছে
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT