চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

ঈদুল আজহার সাথে মাংসের ওতপ্রোত সম্পর্ক! যদিও কোরবানি শুধু আল্লাহর উদ্দেশ্যে, তবুও নিয়ম অনুযায়ী কোরবানি দিয়েই মাংস নিয়ে আসা হয় ঘরে। সেগুলোকে ভাগ করে প্যাকেটে ভরা হয়। এতে মেঝে নোংরা হয় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে মাংসের গন্ধ। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ। ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মেনে মাংস গোছাতে হবে। এরপর ঘর পরিষ্কার করলে দ্রুতই গন্ধ উধাও হবে।

জেনে নিন ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়:

মেঝে পরিষ্কার রাখা
মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিতে হবে যেন ফ্লোরে কোনভাবেই মাংস কিংবা রক্ত না পড়ে। এতে মাংস ফ্লোরের সংস্পর্শে আসবে না। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি উঠিয়ে ফেলে দিয়ে আসতে হবে বাইরের ডাস্টবিনে। ঘরে রাখা যাবে না।

ফ্রিজের হ্যান্ডেল পরিষ্কার করা
মাংস রাখার জন্য অনেকবারই ফ্রিজ খোলা হয়। অনেক সময় বেখেয়ালে ময়লা হাতেই ফ্রিজ খোলা হয়। ফলে ফ্রিজের হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হয়ে গেলে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে পরিষ্কার করে নিন।
হাড়ি-পাতিল ধুয়ে ফেলুন

যেসব হাড়িতে কাচা মাংস রাখা হয়েছিল সেগুলো পরের দিনের জন্য জমিয়ে না রেখে তখনই ধুয়ে ফেলুন। চর্বি সহজে দূর করতে চাইলে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।

মেঝে মুছে ফেলুন

হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।

জুতা বাইরে রাখুন
অতিথিদের এবং নিজেদের জুতা দরজার বাইরে রাখার ব্যবস্থা করুন। কারণ অতিথিদের জুতার সাথে বাইরের ময়লার দুর্গন্ধ ঘরে চলে আসতে পারে। জুতা বাইরে রাখার ব্যবস্থা করলে ঘরে দুর্গন্ধ হবে না।

জানালা খোলা রাখুন

ঘরের সব জানালা খুলে দিন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সেই সাথে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন অথবা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে রাখুন। দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে এতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহামাংসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT