চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠেই রিয়ালের যত ভয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সান্টিয়াগো বার্নাব্যুতে গোল করতে পারেননি গ্যারেথ বেল। তবে ওয়েলস তারকার এই সমস্যা যেন পুরো দলেই লক্ষণীয়।

বরখাস্ত হওয়া হুলন লোপেতেগি ও বর্তমান কোচ সান্টিয়াগো সোলারির অধীনে মিলিয়ে চলতি মৌসুমে ৭৫ গোল করেছে রিয়াল। এর মধ্যে ঘরের মাঠে করেছে ৩৩ গোল (গড় ২.০৬), অ্যাওয়ে ম্যাচে ৪২ গোল।

এই মৌসুমে ঘরের মাঠে লা লিগার ১০টি ম্যাচ খেলেছে রিয়াল। তাতে সব মিলিয়ে গোল করেছে মাত্র ১৫টি। একমাত্র লেগানেসের বিপক্ষেই দুই গোলের বেশি করতে পেরেছে লস ব্লাঙ্কোসরা।

Banglabid

গত মৌসুমে ঘরের মাঠে লা লিগার প্রথম ১০ ম্যাচে রিয়ালের গোল গড় ছিল ২.৮। এর মধ্যে রিয়াল বেটিস, বার্সেলোনা ও ভিয়ারিয়ালের বিপক্ষে তিন ম্যাচ হারের পরও তারা গোল করেছিল ১৮টি।

ম্যাচ প্রতি ১.৫ গোল রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ খারাপ ফল। যেটা ঘটেছিল ঠিক ৯০ বছর আগে, ১৯২৯ সালে। পরের মৌসুমে অর্থাৎ ১৯৩০-৩১ মৌসুমে আরও বেশি গোল খরায় ভুগেছে রিয়াল। যেটি তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ। অ্যাথলেটিক ক্লাবের শিরোপা জয়ের বছর ঘরের মাঠে ৯ ম্যাচে মাত্র ১২ গোল করতে পেরেছিল স্প্যানিশ জায়ান্টরা, গড় ১.৩।

১৯৩০-৩১ মৌসুমের চলতি মৌসুমের মতো গোল খরায় ভুগতে হয়নি রিয়ালকে। বর্তমান সমস্যার কারণে রিয়াল সমর্থকদের চোখ তাই বারবার ফিরে যাচ্ছে ইতিহাসের দিকে।

Reneta

গত ৮৭ মৌসুমের মধ্যে ২৮টিতেই রিয়াল ঘরের মাঠে গড়ে তিন গোল বা তার বেশি করেছে। ১৯৫৮-৫৯ মৌসুমে তো বার্নাব্যুতে তাদের গোল গড় ছিল ৪.৩। যদিও ওই মৌসুমে শিরোপা জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

ঘরের মাঠে রিয়ালের সবচেয়ে সফল মৌসুম ১৯৮৯-৯০। ওই বছর বার্নাব্যুতে ১৯ ম্যাচে তারা গোল করেছিল ৭৮টি, গড় ৪.১০।

গোল খরার ভয় নিয়েই রোববার রাতে আবার ঘরের মাঠে খেলতে নামছে রিয়াল। রাত ২টায় বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ আলাভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT