চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্র্যান্ড ডিজাইন’-এর বাংলা রূপান্তরের পাঠ উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৭, মে ২০২১
শিল্প সাহিত্য
A A

স্টিফেন হকিং–এর অনবদ্য ভাষ্য ‘গ্রান্ড ডিজাইন’ এর বাংলা রূপান্তরের পাঠ উন্মোচন হয়েছে। বইটির রূপান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক, লেখক, গবেষক ড. সেলিম মোজাহার।

বইটি স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লোদিনোর যৌথভাবে লেখা ‘গ্র্যান্ড ডিজাইন’ গ্রন্থের [২০১০] সরাসরি অনুবাদ নয়। একই নামে হকিংয়ের কণ্ঠস্বরে চিত্রিত একটি তথ্যচিত্র ত্রয়ীর [২০১২] বাংলা রূপান্তর এ-বই। যার মূল উপজীব্য সৃষ্টি, মহাসৃষ্টি, মানব-অস্তিত্ব, মানবজীবন, মানব-জীবনের মানে বা তাৎপর্য ইত্যাদি।

বৃহস্পতিবার বিকেলে অনলাইন পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল [বিএসি]-এর চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সুশান্ত দাস এবং বাংলা একাডেমির হালিমা শরফুদ্দিন বিজ্ঞান-পুরস্কার প্রাপ্ত, বিজ্ঞান-বক্তা ও বিজ্ঞান-বিষয়ক পত্রিকা ‘মহাবৃত্ত’ সম্পাদক আসিফুর রহমান।

Banglabid

অনুষ্ঠানে ড. সেলিম মোজাহার বলেন, আমি আশা করি কেবল বিজ্ঞান নয়; সাহিত্য-শিল্প-সমাজ-দর্শন-সহ জ্ঞানের সব শাখার পাঠকের কাছে বইটি প্রয়োজনীয় ও সুখপাঠ্য হবে।

বিজ্ঞান বক্তা আসিফ বলেন, এ-বইটি বাংলা ভাষার বিজ্ঞান-সাহিত্যে নতুন সংযোজন। তিনি বলেন, এটা নিঃসন্দেহে এক দারুণ কাজ।

অধ্যাপক সুশান্ত দাশ বলেন, বইটি এতটা সুললিত ভাষায় রূপান্তরিত যে, যে-কোনো বিষয়ের পাঠকের কাছে সহজবোধ্য ও সমাদৃত হবে। আমি এজন্যে সেলিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তার মতে, বইটি বাংলার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে।

Reneta

অধ্যাপক মেসবাহউদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে তুলে ধরার ক্ষেত্রে এ-বইটি এক অসাধারণ প্রয়াস।

বইটির প্রকাশক ‘বুকিশ পাবলিকেশন্স’ ও ‘মনন সংস্কৃতি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক-গবেষক ড. মাহবুবুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্তিত্বউন্মোচনগবেষকমানবলেখকশিক্ষকসৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দার সুপারস্টার নয়, ভালো অভিনেত্রী হতে চাই: তানহা

পরবর্তী

ফেরিঘাটে ঘরমুখী যাত্রীদের ঢল

পরবর্তী
শিমুলিয়া

ফেরিঘাটে ঘরমুখী যাত্রীদের ঢল

দিন যায় কথা থাকে...

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT