চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্রেট’ হতে বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেক ফুটবলবোদ্ধাই মনে করেন, ইতিহাসে অমরত্ব পেতে হলে বিশ্বকাপ জিততেই হবে লিওনেল মেসিকে। কিন্তু সিজার লুইস মেনোত্তি মোটেও একমত নন এমন তত্ত্বের সঙ্গে। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো এ কোচ মনে করেন, বিশ্বকাপ ছাড়াই মেসিকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে মনে রাখবে ফুটবলবিশ্ব।

বার্সেলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে এক অলিম্পিক শিরোপা ছাড়া শোকেসটা প্রায় ফাঁকা মেসির। তাকে কেনো মনে রাখবে ইতিহাস? কারণটা ব্যাখ্যা করতে মেনোত্তি তুলে এনেছেন আলফ্রেডো ডি স্টেফানোর প্রসঙ্গ। আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলেও বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি এ রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। এরপরও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

মেনোত্তির ইঙ্গিত সেদিকেই। বিশ্বকাপ ছাড়াই মেসিকে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভক্তরা মনে রাখবে বলে মন্তব্য তার, ‘ডি স্টেফানো বিশ্বকাপ জেতেননি। আমার মনে হয় না ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা পেতে মেসিকে বিশ্বকাপ জিততে হবে। সে ইতিমধ্যেই সেই তালিকায় জায়গা করে নিয়েছে।’

Banglabid

মেনোত্তির বিশ্বাস আর্জেন্টিনা দলের উন্নতির জন্যই মেসিকে দরকার। আর বিশ্বের কাছে প্রমাণ করতে আর্জেন্টাইন অধিনায়ককে নিজের সেরার চাইতেও বেশিকিছু দেয়ার কোনো প্রয়োজন দেখেন না তিনি। তবে এক ফাঁকে জানিয়ে রেখেছেন মেসির হাতে বিশ্বকাপ উঠলে দারুণ খুশিই হবেন।

‘আমিও চাই সে বিশ্বকাপ জিতুক। তবে তার শ্রেষ্ঠত্বের ইতিহাস তার ২০ ট্রফির সঙ্গেই লেখা হয়ে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin5

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT