চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানোর সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছেন এই আদালত আইন বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। একই সাথে তারা এই আইন বাস্তবায়নে বাজেট বরাদ্দ বাড়ানোর উপরও দিয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বিষয়ে’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই সুপারিশ করেন।

ইউনাইটেড নেশনস ডেভোলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

Banglabid

এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প- দ্বিতীয় পর্যায়ের জাতীয় প্রকল্প পরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অব কো-অপারেশন মারিও রোনকনি, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি । এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা মুক্ত আলোচনায় অংশ নেন।

এসময় প্রধান অতিথি বলেন, উচ্চ আদালত হতে মামলার চাপ কমাতে, একই সঙ্গে জনগণের কাছে স্থানীয় বিচার ব্যবস্থার সুযোগ পৌছে দিতে সরকার ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাশ করে, যা পরে ২০১৩ সালে সংশোধিত হয়। এই আইন ইউনিয়ন পরিষদকে ছোটখাটো মামলার নিষ্পত্তির ক্ষমতা প্রদান করেছে।

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও সরকারের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ “অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’ নামে একটি পাইলট প্রকল্প ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাস্তবায়ন করে। এই পাইলট প্রকল্পটি দেশের ওই সময়কালে দেশের ১৪টি জেলার ৫৭ টি উপজেলার ৩৫১টি ইউনিয়নে বাস্তবায়িত হয়েছিল।

Reneta

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক আরও বলেন, এই পাইলট প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে ২০১৬ সালের জানুয়ারি হতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত চলবে। ২য় পর্যায়ের এ প্রকল্প দেশের ৮টি বিভাগের ২৭ জেলার ১২৮টি উপজেলার এক হাজার ৮০টি ইউনিয়নে কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের সাত বছরের সাফল্য ৭০ লাখের বেশি গ্রামীণ জনগণকে বিচার পেতে সাহায্য করেছে, যা দেশ ও দেশের বাইরের স্টেকহোল্ডারদের মনোযোগ বাড়িয়েছে। একইসঙ্গে তা ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার অংশীদারিত্ব অব্যাহত রেখেছে।

এসময় আরও জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলাসহ দেশের বিভিন্ন স্থানে এ প্রকল্পের প্রথম ও ২য় পর্যায় বাস্তবায়নের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ৪০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ সহায়তা দিয়েছে। এর সঙ্গে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের কাছে বিচারিক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আরো ৫ মিলিয়ন ইউএস ডলার সহায়তা করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অব কো-অপারেশন মারিও রোনকনি বলেন, ‘বাংলাদেশের সামাজিক বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে, বেশিরভাগ লোক বিশেষ করে নারী ও শিশুরা যাতে বিচারের সুযোগ এবং বিবাদের সমাধান পেতে পারে সেজন্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অঙ্গীকার বজায় রেখেছে।’

এছাড়া মাগুরা থেকে আগত সুবিধাভোগী পবিত্র বালা জানান, তিনি গ্রাম আদালতের বিচারের মাধ্যমে ১৬ হাজার টাকা ক্ষতি পূরণ পেয়েছেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে পাওয়া এই সহযোগিতার জন্য আনন্দ প্রকাশ করেন।

ফরিদপুরের একজন চেয়ারম্যান তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তিনি তার চেয়ারম্যানের মেয়াদকালে গ্রাম আদালত পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এখানে যে ক্ষমতা দেয়া হয়েছে তা অপর্যাপ্ত। এখানে আমার অভিজ্ঞতা হলো, বিরোধী পক্ষ নোটিশ গ্রাহ্য করতে চায় না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয় ইউনিয়নগ্রাম আদালতস্থানীয় সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যস্ত রাস্তায় হঠাৎ ধস

পরবর্তী

কোন চুক্তিতে দেশ বিক্রি হয়েছে তা দেখাতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

কোন চুক্তিতে দেশ বিক্রি হয়েছে তা দেখাতে হবে: ওবায়দুল কাদের

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রণব মুখার্জীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT