চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ নারীকে সমতায় আনতে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষম করতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সমাজের বহুমুখী বিকাশে নারীকে এগিয়ে নিতে হলে আইন, সামাজিক ও প্রশাসনিকভাবে কাজ করতে হবে। পারিবারিক শ্রমের স্বীকৃতি আদায় করতে হবে। গ্রামীণ নারীকে সমতায় আনতে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তুলতে হবে। সম্পদ, বাজার, ক্ষমতা কাঠামো এবং মানব উন্নয়নে নারীর প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। তা না হলে সার্বিক অর্থনীতি হবে খোঁড়া, গণতন্ত্র হবে পঙ্গু।

জাতীয় প্রেসক্লাবে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ-ডব্লিউজেএনবি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন উপলক্ষে আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন,  শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের ১ কোটি ২০ লাখ নারী শ্রমিকের মধ্যে ৭৭ শতাংশই গ্রামে বসবাস করেন। বীজ সংরক্ষণ থেকে শুরু করে কৃষি খাতের ২০টি কাজের মধ্যে ১৭টি কাজই করেন নারীরা। এ খাতে নিয়োজিত পুরুষের চেয়ে নারীর অবদান ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি। তবে নারীর এ শ্রমকে পারিবারিক কাজ হিসেবে গণ্য করা হয়। এ কাজের জন্য কোনো আর্থিক মূল্য পান না নারীরা। যদি নারীর অবমূল্যায়িত কাজের অংশ জাতীয় অর্থনীতিতে যোগ করা হতো তাহলে জাতীয় উৎপাদনে নারীর অবদান ২৫ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হতো।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের আলোচনা

আলোচনায় বিশেষ অতিথি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, পিআইবি নারীদের অবমূল্যায়িত কাজ নিয়ে কর্মশালার আয়োজন করেছিল, কর্মশালার বিষয়বস্তু বই আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, নিজের বাবাকে সময় দিতে না পারলে সার্বক্ষণিক লোক রাখতে হলে বা সন্তানকে স্কুলে নিতে লোক রাখা হলে তখন বোঝা যাচ্ছে এসব কাজের আর্থিক মূল্য কত বেশি। কিন্তু একই কাজ যখন বাড়ির নারীরা করছেন তখন তাকে কাজ হিসেবেই বিবেচনা করা হচ্ছে না। তাই মনমানসিকতার পরিবর্তন জরুরি।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টফোরের প্রধান নির্বাহী শাহনাজ মুন্নী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, গণমাধ্যমেও গ্রামীণ নারীদের বিষয়টি উপেক্ষিত। তিনি পাঠ্যপুস্তকে নারীদের যথাযথ অবদানকে তুলে ধরারও সুপারিশ করেন।

আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ-ডব্লিউজেএনবির সাধারণ সম্পাদক আঙুর নাহার মণ্টি। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারী কর্মীরা আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন সুপারিশ করেন।

ট্যাগ: মানুষের জন্য ফাউন্ডেশনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হাঁটু ভাঙা বিএনপি কোমর ভাঙা নেতার কাঁধে’

পরবর্তী

এল ক্ল্যাসিকোর আগে চোটে কাবু বার্সা

পরবর্তী

এল ক্ল্যাসিকোর আগে চোটে কাবু বার্সা

খাশোগি ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে সৌদি আরবও কঠোর ব্যবস্থা নেবে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT