চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ ক্রীড়ার সৌরভ ছড়িয়ে দেবে ‘কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

খোলা মাঠ নেই। বদ্ধ ঘরে আবদ্ধ শিশু-কিশোররা। বিনোদনের সঙ্গী ফেসবুক, ইউটিউব। যাতে ঘটছে না মানসিক বিকাশ। সময়টাতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও। সেই বিলুপ্তপ্রায় ও বিপন্ন খেলাধুলাকে আবারও আলোতে আনতে রোববার আত্মপ্রকাশ ঘটল বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের। লক্ষ্য, দেশিয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী নিয়মিত অনুশীলনের মধ্যে আনা।

৪ নভেম্বর, রাজধানীর অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। চলতি বছরের ১০ জুন অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভায় অ্যাসোসিয়েশনটিকে অধিভুক্ত করা হয় এবং ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ করা হয়।

রোববার অ্যাসোসিয়েশনের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যাত্রা শুরুর ঘোষণা দেন সংস্থাটির সভাপতি, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নূরুল হাসান ফরিদী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, তারিকুজ্জামান নান্নু, আদিত্য শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা।

শাইখ সিরাজ
Banglabid

নিজেদের শেকড় ভুলে গিয়ে নানা অবক্ষয় রোধে দেশজ খেলাধুলার পুনর্জাগরণের কোনো বিকল্প দেখছেন না শাইখ সিরাজ। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে তাগিদ তার, ‘যুবকরা এখন মাদকাসক্ত। কারণ তাদের তো কিছুই করার নেই। একটা মাঠ নেই, পড়ার জন্য লাইব্রেরি নেই। আমরা আমাদের শেকড়কে ভুলে যাচ্ছি। আমরা যদি আমাদের এই জায়গাটাকে ফিরিয়ে আনতে পারি তাহলে হয়তো সমাজের এই অবক্ষয়গুলো রোধ করতে পারবো।’

একক ও দলগতভাবে মোট ১০টি খেলার উপর জোর দেবে কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। খেলাগুলো হচ্ছে- হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌ-চি, সাতচারা, নৌকাবাইচ, কানামাছি ভোঁ ভোঁ, মোরগলড়াই, লাটিম খেলা, বস্তা দৌড়, ষোল গুটি, পাঁচ গুটি খেলা।

এসব খেলাসহ দেশিয় সংস্কৃতিকে আরও বেশি করে জাগিয়ে তুলতে আহবান জানান শাইখ সিরাজ, ‘গণমাধ্যম প্রভাব ফেলে। কোনো না কোনো ভাবে। আমরা যদি খেলাটাকে দেশব্যাপী সাংগঠনিক ভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা থেকে ভালো প্রত্যুত্তর পাওয়া সম্ভব। বর্তমান সরকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছেন গ্রামীণ খেলাগুলো ফিরুক।’

Reneta

অনুষ্ঠানে মো. কামরুজ্জামানকে সম্মাননা জানানো হয়। গর্বিত পেশায় ৫২ বছর পার করলেন এই প্রবীণ ও কৃতি সাংবাদিক। সম্মাননা পেয়ে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান কামরুজ্জামান। প্রতি বছর একজন করে কৃতি সাংবাদিককে সম্মাননা জানাবে কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শাহেনশাহ’ শাকিবের ‘প্রিয়া’ রোদেলা জান্নাত

পরবর্তী

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

পরবর্তী

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

ব্রেকআপ

যে ব্রেকআপে বেশি কষ্ট

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT