চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রানাডার মাঠে আটকে গেল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগের ম্যাচের পুনরাবৃত্তি গ্রানাডার মাঠেও হতে যাচ্ছিল। আগের ম্যাচের মতোই লুক ডি জং হেডে গোল করে বার্সাকে জয়ের পথে রেখেছিলেন। শেষ পর্যন্ত আগের ফল মঞ্চায়ন হয়নি, শেষ মুহূর্তে বদলে যায় চিত্রনাট্য।

শনিবার রাতে লা লিগায় গ্রানাডার মাঠে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। পয়েন্ট নষ্ট করায় টেবিলের তিনে উঠতে ব্যর্থ হল কাতালানরা।

২০ ম্যাচে ৩২ পয়েন্ট পাওয়া বার্সা টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে পাঁচে।

Banglabid

করোনা থেকে মুক্তির পর একাদশে ছিলেন পাঁচ বছর পর লা লিগায় প্রত্যাবর্তন হওয়া দানি আলভেজ। ফেরেন জর্ডি আলবা ও গ্যাভি। কোভিড নেগেটিভ হওয়ায় বার্সার ডাগআউটে ছিলেন কোচ জাভিও। মায়োর্কার বিপক্ষে নামা ‘বি’ দলের চেয়ে শক্তিশালী একাদশ ছিল।

সাত মিনিটে গ্যাভির ক্রসে পাওয়া বল হেডে জালে জড়িয়ে দিয়েছিলেন লুক ডি জং। খানিক আগে প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে অফসাইডের ফাঁদে ফেলে দিয়েছিলেন।

টিভি রিপ্লেতে দেখা গেছে গ্যাভি যখন বল বাড়াচ্ছিলেন, প্রতিপক্ষের সেই খেলোয়াড় ডি জংয়ের একটু সামনে ছিলেন। হেডে লক্ষ্যভেদ হলেও ভিএআর পরীক্ষার পর রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দেন।

Reneta

ম্যাচের ২৬ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। অ্যান্টোনিও পুয়েটাসের ছোট পাসে বল পেয়ে বাঁ-পায়ে নিচু শট নিয়েছিলেন ডারউইন মাচিস। ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে সম্ভাবনাকে নস্যাৎ করে দেন অতিথি গোলরক্ষক মার্ক আন্দ্রে-টের স্টেগেন।

বিরতির পর বার্সেলোনার হতাশা দীর্ঘায়িত হয়নি। ৫৭ মিনিটে আলভেজের বাড়ানো লম্বা পাসে ডি বক্সে থাকা ডাচম্যান ডি জং মাথা ছুঁইয়ে কোণাকুণি ভাবে জালে জড়িয়ে দেন। গ্রানাডা গোলরক্ষক লুইস ম্যাক্সিমিয়ানো লাফিয়ে বল ঠেকানোর চেষ্টা করেন, নাগাল পেলেও জালে প্রবেশ করা ঠেকাতে পারেননি।

ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। আব্দেসসামাদের চিপ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায় বল।

চার মিনিট পর অ্যালেক্স কোল্লাডোকে পেছন দিক থেকে ধেয়ে এসে পায়ে আঘাত করেন গ্যাভি। বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েতে বাধ্য হন। ১০ জনের দলে পরিণত হয়ে চাপে পড়ে বার্সা।

ম্যাচের ৮৩ মিনিটে কোল্লাডোর পাসে বল নিয়ে ডি বক্সের অনেক বাইরে থেকে লুইস মিল্লার ডান পায়ের শট দেন, বাঁ-দিকে ঝাঁপিয়ে সেটি ঠেকিয়ে দেন টের স্টেগেন।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে এসে স্টেগেন আর জাল অক্ষত রাখতে পারেননি। কর্নার কিক থেকে বল উড়ে আসা বল ঠিকঠাক বিপদমুক্ত করতে না পারার সুযোগে গ্রানাডার হয়ে সমতাসূচক গোল আসেন পুয়েটাস।

যোগ করা সময়ের চার মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে অ্যাঞ্জেল মোনটোরোর ডান পায়ের ঝুলিয়ে দেয়া কিকে টের স্টেগেন দেয়াল হন। কর্নারের বিনিময়ে দলকে এনে দেন এক পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রানাডাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবার ‘বেঁচে’ যাওয়া ল্যাথামের ফিফটি, উইকেটশূন্য সকাল

পরবর্তী

বেনজেমা-ভিনিসিয়াস উড়লেন, উড়ল রিয়াল

পরবর্তী

বেনজেমা-ভিনিসিয়াস উড়লেন, উড়ল রিয়াল

৩০০ গোলের মাইলফলকে বেনজেমা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT